আউট, আউট, আউট, আবারও উইকেট তুলে নিলেন সাকিব
রোহিত বিদায় নিলেও বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রাহুল। দেখে শুনে পাওয়ার প্লে সামাল দিয়ে ৬ ওভারে দুজন মিলে স্কোরবোর্ডে তোলেন ৩৭। এরপর নিজের চতুর্থ ওভার ও ইনিংসের সপ্তম ওভারে ৭ দিয়ে ৪ ওভারে তাসকিন স্পেল শেষ করেন ১৫ রান দিয়ে। যার মধ্যে ডট বলই ছিল ১৬টি।
অষ্টম ওভারে এক বাউন্ডারি সহ ১০ রান স্কোরবোর্ডে যোগ করলেও নবম ওভারে শরিফল ইসলামের বিপক্ষে ২৪ রান নেয় এই জুটি। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান রাহুল। তবে দশম ওভারে সাকিবকেই উইকেট ছুঁড়ে দেন এই ওপেনার। ৩২ বলে ৫০ রানে ফেরেন তিনি। মুস্তাফিজুর রহমানের হাতে তিনি ক্যাচ দিয়ে ফিরলে ক্রিজে এসেছেন সুর্যকুমার যাদব। ৩৬ বলে তাদের জুটি ছিল ৬৭ রানের।
টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশেকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কোন উইকেট না পেলেও তাকে খেলতে বেগ পেতে হচ্ছিলো রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে। দারুণ বোলিং করা তাসকিনের পাতা ফাঁদে পা দিয়েছিলেন রোহিত। তবে সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে সহজ ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ। মাত্র ১ রানে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি ভারতের অধিনায়ক।
পরের ওভারে বোলিংয়ে এসে রোহিতকে আউট করেন হাসান। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল আপার কাট করতে চেয়েছিলেন রোহিত। তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন ইয়াসির আলি রাব্বি। তাতে ভারতের অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালে যেতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
বিস্তারিত আসছে...
ভারত - ৩০/১ (রোহিত ২, রাহুল ১৮*, কোহলি ৯*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা