অবশেষে রানের দেখা পেলেন মমিনুল
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৪ ১০:৫০:০৫
চার দিনের ম্যাচটির প্রথম ৩ দিন আলোকস্বল্পতা ও বৃষ্টিতে ৪৫ ওভার ব্যাট করে বাংলাদেশ। ২৭ রানে চতুর্থ দিন শুরু করা মুমিনুল ১৫৬ বলে তুলে নেন ফিফটি। সপ্তম উইকেটে তাইজুল ইসলাম ও মুমিনুলের ৯৫ রানের জুটিতে ১৯১ রানে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ।
৬৯ রানে অপরাজিত মুমিনুলের সঙ্গী তাইজুল করেন হার না মানা ৪১ রান। এরপর তামিলনাড়ু ২ উইকেটে ৬২ রান তুলতেই আবার নামে বৃষ্টি। তাতেই ম্যাচটি ড্র হয়ে যায়। দুই ম্যাচের সিরিজ ১-০-তে এগিয়ে থেকে শেষ করলেন মোহাম্মদ মিঠুনরা।