ব্রেকিং নিউজ: নতুন মোড়, সৌরভকে ভারতীয় বোর্ড থেকে সরানোয় মামলা
শুক্রবার (৪ নভেম্বর) রমাপ্রসাদ সরকার নামে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী সৌরভকে না-রাখা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করেছেন। মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার এজহারে এই আইনজীবী উল্লেখ করেন, ‘বিসিসিআই-এর সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন? তাকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?’
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। কিন্তু প্রথম মেয়াদে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করায় আরও তিন বছর বোর্ডের সভাপতি থাকার সময় ছিল। কিন্তু অমিত-পুত্র জয় শাহ সচিব পদে থেকে গেলেও সৌরভকে রাখা হয়নি।
এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে যাওয়ার পর বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদে নির্বাচনে লড়াই করার কথা ছিল সৌরভ গাঙ্গুলির। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করায় সৌরভের বড়ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেট সংস্থার প্রধান হন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা