সেমিফাইনালের চার দল চূড়ান্ত, দেখেনিন কে কার প্রতিপক্ষ
আজ গ্রুপ ২ এ দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের ফলে বাংলাদেশ-পাকিস্তান অলিখিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে রূপ নেয়। কারণ দুই দলের সামনেই সেমিফাইনালের ওঠার সুবর্ণ সুযোগ চলে আসে। তবে সেই ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিত করে। তবে দিনের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সরিয়ে টেবিল টপার হিসেবে সেমিতে উঠেছে ভারত।
এর আগে গতকাল গ্রুপ ১ এর পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় গত আসরের শিরোপাবঞ্চিত দল নিউজিল্যান্ড। সেবার তারা অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিল। আর গতবারের চ্যাম্পিয়নদের কাঁদিয়ে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই স্বাগতিকদের বিদায় ঘণ্টা বাজিয়েছে জস বাটলারের দল।
আগামী ৯ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড খেলবে গ্রুপ ২ এর রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
পরের দিন ১০ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেড ওভালে গ্রুপ ২ থেকে সেরা দল ভারত খেলবে গ্রুপ ১ এর রানার্সআপ দল ইংল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আগামী ১৩ নভেম্বর দুই সেমিফাইনালে জয়ী দল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
সেমিফাইনাল:
৯ নভেম্বর, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (সিডনি)
১০ নভেম্বর, ইংল্যান্ড বনাম ভারত (অ্যাডিলেড)
ফাইনাল:
১৩ নভেম্বর দুই সেমিফাইনালে জয়ী দল (মেলবোর্ন)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা