এবারের আইপিএলে বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়ে হবে কাড়াকাড়ি
লিটন দাস : বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন। বিশেষ করে ভারতের বিপক্ষে তাঁর ২৭ বলে ৬০ রানের ইনিংসটি মুগ্ধ করেছে বিরাট কোহলিকেও। ম্যাচ শেষে বাংলাদেশের সাজঘরে গিয়ে লিটনকে নিজের ব্যাট উপহার দিয়েছেন কোহলি। ওপেনিংয়ে নেমে বড় শট খেলার সহজাত দক্ষতা রয়েছে লিটনের। পেসারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে পারেন। উপমহাদেশের উইকেটেও সফল এই ডানহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে ৬৩টি ম্যাচে ১৩১৮ রান করেছেন লিটন, স্ট্রাইকরেট ১২৬.৪৮। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। অর্থাৎ দলে অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে রাখা যেতে পারে তাঁকে। এবারের নিলামে তাঁর দিকে নজর রাখতে পারে দলগুলো।
তাসকিন আহমেদ : বল হাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তাসকিন আহমেদ। তাঁর সঙ্গী মুস্তাফিজুর রহমান আইপিএলে খেললেও এবারের বিশ্বকাপে মুস্তাফিজুরকে ছাপিয়ে গিয়েছেন তাসকিন। তাঁর গতি সামলাতে হিমশিম খেয়েছেন বড় বড় ব্যাটার। বিশ্বকাপে ৮টি উইকেট নিয়েছেন এই পেসার। নতুন বলে তাঁর উইকেট নেওয়ার দক্ষতার জন্য তাঁর দিকে নজর দিতে পারে আইপিএলের বেশ কিছু দল। ছোট ফরম্যাটের জন্য তাসকিন খুব ভয়ঙ্কর বোলার। কারণ, চার ওভারই একই গতিতে বল করতে পারেন তিনি। এ ছাড়া ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন তাসকিন। সেটাও নজরে থাকবে দলগুলোর।
সাকিব আল হাসান : এবারের বিশ্বকাপটা ভালো যায়নি সাকিবের। কিন্তু তাঁর দক্ষতা নিয়ে কারো সন্দেহ নেই। ব্যাট হাতে রান না পেলেও বল হাতে খুব একটা খারাপ খেলেননি তিনি। গত কয়েক বছরে আইপিএলে ধারাবাহিকভাবে খেলা সাকিব সর্বশেষ আসরে দল পাননি। কিন্তু দলের ফাঁক ভরাট করার জন্য তাঁর দিকে তাকাতে পারে দলগুলো। সাকিবের মতো অলরাউন্ডার যেকোনো দলের অন্যতম প্রধান ভরসা।
আগামী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৯৫ কোটি টাকা নিয়ে নামবে। অর্থাৎ খুব বেশি ক্রিকেটারের দিকে নজর দিতে পারবে না তারা। নিজেদের দু-একটি দুর্বলতা ভরাট করার দিকে নজর দেবে দলগুলো। সে ক্ষেত্রে বাংলাদেশের এই ক্রিকেটাররা হতে পারেন ভালো বিকল্প।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live