ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ যদি না হয় তাহলে শিরপা জিতবে যে দল
কারণ সেদিন মেলবোর্নে বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা আছে। কী হবে, যদি ফাইনাল ভেস্তে যায়? এবারের বিশ্বকাপে বারবার বাগড়া দিয়েছে বৃষ্টি। বেশকিছু ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে, আবার কিছু ম্যাচের ফলাফল হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার মেলবোর্নে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা আছে। বজ্রপাতের সঙ্গে মুষলধারে বর্ষণ হতে পারে।
বিশ্বকাপের নক-আউট ম্যাচগুলোর জন্য অবশ্য একটি করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তাই রবিবার ফাইনাল না হলে সেটা পরদিন সোমবার মাঠে গড়াতে পারে। কিন্তু সেদিনও মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ!
নিয়মানুযায়ী নক-আউট পর্বের ফলাফল হতে কমপক্ষে ১০ ওভার খেলা হতে হবে। তাই রবিবারই ওভার কমিয়ে খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি রবিবার খেলা শেষ করা না যায়, তাহলে যে পর্যন্ত খেলা হবে, পরদিন রিজার্ভ ডেতে ওই জায়গা থেকেই পুনরায় খেলা শুরু হবে।
আর যদি রবিবার যদি খেলা সম্ভব না হয়, তাহলে পরদিন পুরো ২০ ওভার খেলা হবে। এমনিতে ফাইনালে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট বেশি বরাদ্দ থাকে। আর রিজার্ভ ডেতে বরাদ্দ রাখা হবে বাড়তি দুই ঘণ্টা।
দুই দিন মিলিয়েও যদি খেলা সম্ভব না হয়, তাহলে দুই দলের মাঝে ট্রফি ভাগ করে দেওয়া হবে। ২০০২-০৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা