টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে যা বললেন বাবর আজম
বিশ্বকাপে পাকিস্তানের শুরু হয়েছিল খুব বাজেভাবে। প্রথম ম্যাচেই হারতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।
এরপর তারা হেরে যায় জিম্বাবুয়ের কাছেও। সেমিফাইনালে যাওয়ার সমীকরণ হয়ে গিয়েছিল একদমই কঠিন। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারে সুযোগ আসে তাদের সামনে, বাংলাদেশকে হারিয়ে শেষ চারে জায়গাও করে নেয় পাকিস্তান।
এমন কঠিন পরিস্থিতি কাটিয়ে এখন বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে গেছে তারা। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে দারুণ পারফর্ম করে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তানের কোচ সাকলায়েন মুস্তাক পাকিস্তানের ভাগ্য নিয়ে বলেছিলেন ‘কুদরত কী নিজাম’ (প্রকৃতির খেয়াল)।
তার বলা ওই কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পাকিস্তানের হারতে হারতেও বারবার ফিরে আসায় মূলত এখন আলোচনায় কথাটি। এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে প্রশ্নও যায় বাবর আজমের কাছে। তিনিও বলছেন, আল্লাহর ইচ্ছেতেই তারা ফাইনালে।
বাবর বলেছেন, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছেতেই। তিনি আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে। আল্লাহ দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহ কাছে আমরা কৃতজ্ঞ। তার দয়ায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন। ’
বিশ্বকাপে নিজেদের পথচলা নিয়ে তিনি বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসেছি শেষ চার ম্যাচে। আমরা খুব ভালো পারফর্ম করেছি। আমি স্নায়ু চাপের চেয়ে বেশি রোমাঞ্চিত। এতে কোনো সন্দেহ নেই যে চাপ আছে। কিন্তু এটা কেবল নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও বিশ্বাসের মাধ্যমে কাটানো যাবে। আর ভালো ফলের জন্য কারো ভালো করা জরুরি। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা