দুই নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি
এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন দিলারা আক্তার ও দিশা বিশ্বাস। মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো করার কারণে জাতীয় দলে জায়গা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা ও পেস বোলিং অলরাউন্ডার দিশার।
নিয়মিত অধিনায়ক হিসেবে দলে আছেন নিগার সুলতানা জ্যোতি। তবে এশিয়া কাপের দল থেকে বাদ পড়াদের তালিকায় আছেন শামীমা সুলতানা, সোহেলি আক্তার ও সোবহানা মুস্তারি।
বাংলাদেশ দল ২৪ নভেম্বর অকল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সেখানে পৌঁছে মূল সিরিজের আগে যথাক্রমে ২৮ ও ৩০ নভেম্বর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচ খেলবে নিগারের দল। দুটি ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।শুরুতেই ২০ ওভারের সিরিজ দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। প্রথম ম্যাচ হবে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। আর পরের দুইটি ৪ ও ৭ ডিসেম্বর, ভেন্যু যথাক্রমে ডানেডিন ও কুইন্সটাউনে।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১১ ডিসেম্বর শুরু হবে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ। ১৪ ডিসেম্বর নেপিয়ারে দ্বিতীয় ওডিআই এবং তৃতীয় ওডিআই সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর ঢাকায় ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, রাবেয়া, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা