ব্রেকিং নিউজ: 'বিশ্বকাপ লজ্জা'র হারের পর ভারতীয় দল থেকে ছাঁটাই হচ্ছেন যারা
পরিষ্কার করে বললে, ভারতের টি-টোয়েন্টি দলে বড় রকমের ছাঁটাই হতে যাচ্ছে বলে দাবি করছে দেশটির গণমাধ্যমগুলো।
বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, অধিনায়ক রোহিত শর্মা, এমনকি বিরাট কোহলির ওপরও ছাঁটাইয়ের খড়গ নেমে আসতে পারে! তবে যেহেতু দুজনই বড় তারকা, তাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেওয়া হবে। এ ছাড়া অন্য দুই সিনিয়র দীনেশ কার্তিক এবং রবিচন্দ্রন অশ্বিন শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। এই দুজনকে অন্তত টি-টোয়েন্টি থেকে ছেঁটে ফেলা হবে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে প্রাধান্য দেওয়া হয়েছিল অভিজ্ঞতাকে। তাই ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন, শ্রেয়স আয়ার, পৃথ্বী শ, শুভমান গিল, ঈশান কিষানরা সুযোগ পাননি। নাম প্রকাশ না করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'বোর্ড কখনো কাউকে অবসর নিতে বলে না। সামনে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। সিনিয়ররা টেস্ট এবং ওয়ানডেতে ফোকাস করবেন। যদি সিনিয়ররা টি-টোয়েন্টি থেকে অবসর না নেন, তাহলে খুব কমসংখ্যক সিনিয়র ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। '
আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তাই তাঁরা এখন থেকে ৫০ ওভারের ফরম্যাটেই বেশি জোর দেবেন। পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে তোলা হবে টি-টোয়েন্টি দল। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে অবসর নেওয়ার সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে ছাঁটাইয়ের তালিকায় আছে আরেক ওপেনার লোকেশ রাহুলের। বিশ্বকাপে তিনি সুপার ফ্লপ। বোলারদের মেডেন ওভার উপহার দেওয়ার মতো 'অপরাধ' তিনি ঘটিয়েছেন! তাই রাহুলকে আর টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা