ফিরমিনো-নুনেজ নৈপুন্যে লিভারপুলের দাপুটে জয়, দেখেনিন সর্বশেষ পয়েন্ট টেবিল
ঘরের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় নেয়নি।ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে হেডে গোলটি করেন ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফরোয়ার্ড ফিরমিনো।যেন তিতে কে এক প্রকার জবাব দিলেন যে কাতারে খেলার যোগ্যতা তারও ছিল।তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।৯ মিনিটেই চে অ্যাডামসের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন। তবে এরপর ম্যাচে খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি।বল পজিশন,আক্রমণ-বাকি সময়টাতে সব কিছুতেই একচেটিয়া আধিপত্য ছিল লিভারপুলের।২১ মিনিটে দারুণ নুনেজ দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করলে ফের এগিয়ে যায় ক্লপের দল। বিরতির আগে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি উরুগুয়ের ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাঁ দিক থেকে রবার্টসনের পাসে কাছ থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি কোন দল।ফলে ৩-১ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সালাহ-ফিরমিনোরা। ১৪ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ১৫ ম্যাচে নবম হারের স্বাদ পাওয়া সাউথ্যাম্পটন ১২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে। অন্যদিকে লিগের আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহাম। নাটকীয় ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও লিডসকে ৪-৩ গোলের ব্যবধানে হারায় স্পার্সরা। এ জয়ের ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় টটেনহামের অবস্থান এখন তৃতীয় স্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে