বিপিএলে অংশ নিতে চাচ্ছে না শক্তিশালী দল, নতুন বিতর্কে বিপিএল
আর্থিক সংকটে বিপিএলে অংশ নিচ্ছে না ঢাকার মালিকানা পাওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। আগেরবার তারা সিলেট সানরাইজার্সের মালিকানা পেয়েছিল। যেখানে বেশ কিছু বিতর্কিত ঘটনারও জন্ম দেয়।
এবার নিজেদের অপারগতার কথা চিঠি দিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানিয়েছে তারা। এতেই দারুণ বিপাকে পড়তে হচ্ছে ঢাকার মালিকানা নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
তিনি বলেন, ‘ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন আসবে। তারা (প্রগতি) আমাদের চিঠি দিয়েছে, এ বছর বিপিএলে তারা অংশ নিতে চাচ্ছে না।’
বিপিএলে দল পেতে মোট ১১ টি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়, যারা পরবর্তী তিন আসরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। যাছাই বাছাই শেষে গত সেপ্টেম্বরে ৭ টি বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।
দলগুলো হল বরিশাল ( ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড), খুলনা (মাইন্ডট্রি লিমিটেড), ঢাকা (প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম (ডেলটা স্পোর্টস লিমিটেড) ও কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)।
এখন প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড সরে যাওয়ায় বাদ পড়া চার প্রতিষ্ঠানই ভরসা হতে পারে ঢাকার মালিকানার জন্য। যদিও জানা গেছে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট এ দফায়ও সুযোগ পাবে না। জোর আলোচনা চলছে রুপা ফেব্রিক্স লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড থেকে যেকোনো একটিকে ফেরানোর ব্যাপারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা