শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
মুলতানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাকিস্তানের এক ওপেনার। তাকে শিকার করেন রোহানাত দৌলা বর্ষণ। আরেক ওপেনারও সুবিধা করতে পারেননি। ৩৯ বলে করেন ১৭ রান। তাকেও শিকার করেন বর্ষণ। বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন পারভেন রহমান জীবন। ৭৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান।
চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি পায় স্বাগতিকরা। ১০৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ তাইব আরিফ। ৪০ বলে ৩৪ রান করেন উজাইর মুমতাজ। তাদের দুইজনকেই শিকার করেন রাফি উজ জমান। এছাড়াও আরাফাত মিনহাজ করেন ২৬ বলে ৪৩ রান।
বাংলাদেশের পক্ষে বর্ষণ ও রাফি তিনটি করে উইকেট নেন। জীবন দুইটি ও ইকবাল হোসেন ইমন পান একটি উইকেট। ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডারও ব্যর্থ হয়। টপ অর্ডারে রান পান একমাত্র আশিকুর রহমান। ব্যর্থ হন চৌধুরী রিজওয়ান (৪), শাহরিয়ার সাকিব (১), সোহাগ আলি (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৭)। আশিকুর খেলেন ৫৬ বলে ৭২ রানের ঝলমলে ইনিংস। দলের জয়ের পথ সহজ করে দেন তিনি।
মিডল অর্ডারে অর্ধশতক হাঁকান আহরার আমিন ও জীবন। আমিন ৭০ বলে ৫২ রান করে বিদায় নেন। তবে ৫৯ বলে ৫৭ রান করে অপরাজেয় থাকেন জীবন। ছয় উইকেট হারিয়ে ৪১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। জিতেছে চার উইকেটে। ম্যাচসেরা হয়েছেন জীবন।
সিরিজের প্রথম ম্যাচটি সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল জুনিয়র টাইগাররা। শেষ ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়ে ট্রফি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশের যুবারা। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মিনহাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা