আর্জেন্টিনাকে ফেবারিট মানার কারণ জানালেন মেসি
এবারের দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে এবং ২০১৯ সাল থেকে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকায় আর্জেন্টিনাকে রাখা হয়েছে ফেবারিটের কাতারে। কিন্তু স্বয়ং লিওনেল মেসিই তাঁর দেশকে ফেবারিটের কাতারে রাখতে চাইছেন না। ফেবারিট-তত্ত্বে বিশ্বাস নেই মেসির। তাঁর মতে, ৩৬ বছর পর প্রথম বিশ্বকাপ জিততে চাইলে আর্জেন্টিনাকে সবার আগে যে কাজটা করতে হবে, ফেবারিট তকমা গায়ে লাগানো যাবে না।
২৮ বছরের ট্রফি–খরা ঘুচিয়ে গত বছর অপরাজিত থেকে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এই ফর্ম লিওনেল স্কালোনির দলকে কাতার বিশ্বকাপে ফেবারিট বানিয়েছে। ‘ইউনিভার্সো ভালদানো’কে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন মেসি, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) সব দলকে হারানোই কঠিন হবে।’
মেসি এরপর যুক্তি দেন, ‘(অপরাজিত থাকার পথে) ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন। আর আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেবারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’
আর্জেন্টিনার বাইরে বিশ্লেষকেরা ব্রাজিল ও ফ্রান্সকে ফেবারিট হিসেবে ভাবছেন। পিএসজি তারকা মেসি ফেবারিট হওয়ার ভারটা এ দুই দলের ওপর চাপিয়ে দিলেন, ‘ফ্রান্স ভালো দল। তাদের কয়েকজন খেলোয়াড় চোট পেলেও ভয় পাইয়ে দেওয়ার মতো দল গড়েছে। দলে সেরা খেলোয়াড়েরা আছেন এবং এমন এক কোচ আছেন, যিনি দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের সঙ্গে কাজ করে গত বিশ্বকাপও জিতেছেন। ব্রাজিলের খেলোয়াড়েরাও বেশ ভালো। বিশেষ করে আক্রমণভাগে। তাদের ভালো ৯ নম্বর আছে, নেইমারও আছে।’
মেসি আগেই ফাইনালে তাকাচ্ছেন না। আর্জেন্টাইন তারকার সব মনোযোগ প্রথম ম্যাচ ঘিরে। ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। তার আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।
মেসি আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আল নাহিয়ান স্টেডিয়ামে আর্জেন্টিনা দলের সঙ্গে মেসির অনুশীলন দেখতে এসেছিলেন হাজারো মানুষ। এই যে ফেবারিট-তত্ত্বের ফাঁদ এবং যথারীতি আগ্রহের কেন্দ্রবিন্দুতে মেসি—এসব পাত্তা না দিয়ে মেসি শুধু প্রথম ম্যাচটি নিয়েই ভাবছেন, ‘আমরা (শিরোপার জন্য) লড়াই করব। এটাই লক্ষ্য। তবে সবার আগে প্রথম ম্যাচটা জিততে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা