তামিম সহ চার বিশ্বসেরা ক্রিকেটারকে দলে ভেড়ালো খুলনা
দল গোছানোর অংশ হিসেবে খুলনা টাইগার্স সবার আগে চুক্তি করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালের সাথে, যিনি একইসাথে দলের আইকন ক্রিকেটার। তামিমকে দলে ভেড়ানোর খবর জানিয়ে খুলনা টাইগার্সের বিবৃতিতে বলা হয়, 'মিস্টার খান সাহেব, দ্য ডেশার তামিম ইকবালকে জানাই স্বাগতম। প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের আইকন ক্রিকেটার ও প্রথম অফিসিয়াল খেলোয়াড় তিনি।'
এর ৪ ঘণ্টা পর পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় খুলনা টাইগার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় লেখা হয়েছে, 'পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে আমাদের দলে পরিচিত করছি।'
এছাড়া সুন্দরবনের কোল ঘেঁষা খুলনার হয়ে এবার খেলবেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ। এ প্রতিবেদন লেখার সময় আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আরেক পাকিস্তানি আজম খান এবং শ্রীলঙ্কার অভিষকা ফার্নান্দোরও খুলনার হয়ে মাঠে নামার কথা রয়েছে।
মাইন্ড ট্রি লিমিটেডের খুলনা টাইগার্স ছাড়াও এবার আরও ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে বিপিএলে। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড এবারও বরিশালকে প্রতিনিধিত্ব করবে। ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড সিলেটের ফ্র্যাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পেয়েছে। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড রংপুর অঞ্চলকে নিয়ে ফিরছে বিপিএলে। এছাড়া ডেল্টা স্পোর্টস লিমিটেড চট্টগ্রাম ও কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কুমিল্লার প্রতিনিধিত্বে থাকছে। প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড ঢাকার ফ্র্যাঞ্চাইজি হওয়ার কথা থাকলেও তারা সরে দাঁড়ানোয় নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি পাবে রাজধানীর দলের দায়িত্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live