বিশেষ কারণে বিশ্বকাপ জেতায় কোচের চুল কেটে ফেলেন মঈন আলী
আর তাই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মটের চুল কেটে দেন ইংলিশ তারকা মঈন আলী। মজার সেই ঘটনা উঠে এসেছে ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনের খবরে।
ফাইনালের আগে মটের ছোট চুল নিয়ে রসিকতা করছিলেন ফাইনাল ও আসরের সেরা খেলোয়াড় স্যাম কারান। সে সময় মট বলেছিলেন, 'যদি চ্যাম্পিয়ন হতে পারো, তুমি এটাও কেটে নিয়ে নিতে পারো।'
তবে এটা করলে মটও শর্ট দিয়েছিলেন, কারানের চুলকে যে রঙে ইচ্ছা রাঙাতে পারবেন তিনি। মট বলেন, 'আমি এখন সেই সুযোগ খুঁজছি, কোন রঙ করা যায়।' বিশ্বকাপ জয়ের পর মঈন আলী নাকি একটা কাঁচি নিয়ে ছুটে গিয়েছিলেন মটের কক্ষের সামনে। দরজা খুলে মট দেখতে পান, চুল কাটতে মঈন দাঁড়িয়ে আছেন কাঁচি হাতে!
বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মেলবোর্নের ড্রেসিংরুমে জড়ো হন সব খেলোয়াড়। এ সময় অনেকের স্ত্রী, বান্ধবী, সন্তানেরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদ্যসরা চলে যান। একদিকে বাজছে ধ্রুপদী গান, অন্যদিকে ড্রেসিংরুম পরিণত হয়েছে পানশালায়। জস বাটলাররা খানিকক্ষণ করে ফেললেন ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন।
টিম বাসে ওঠার পর নেতা অবশ্য কারান। ট্রফিটাও শোভা পেয়েছে তখন তার হাতে। এরপর হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত একটা পেরিয়ে গেছে। তবে থামেনি শিরোপার উদযাপন। যদিও ৩ দিন বিরতির পরপরই ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার মাটিতেই দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে হচ্ছে। উদযাপনের আতিশয্যের এটাও বোধহয় বড় কারণ ছিল!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা