ভনকে হার্দিকের কড়া জবাব
২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের করে নিয়েছিল ভারত। এরপর থেকেই আইসিসির টুর্নামেন্টের শিরোপা জিততে পারছে না তারা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত বাদ পড়ে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। পরের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয় বিরাট কোহলিদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে তারা।
ভারতের এমন বিদায়ের পর ভন বলেছিলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ জেতার পরে তারা আর কী করেছে? কিছুই না। ভারত খুবই পুরনো ধাঁচের সাদা বলের ক্রিকেট খেলছে এবং এটি অনেকদিন ধরে করে আসছে। সাদা বলে ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল ভারত।’
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল হার্দিকের কাছে। নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে গিয়ে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই অলরাউন্ডারকে। হার্দিক জানান, ভালো না খেললে অনেকেই এমন মন্তব্য করবে। তবে সেটিকে তারা সম্মান করছেন।
এ প্রসঙ্গে হার্দিক বলেন, ‘স্পষ্টত আপনি যখন ভালো করবেন না তখন মানুষের মতামত থাকবে। তবে সেটাকে আমরা সম্মান করি। আমি এটা বুঝতে পারি যে মানুষের দৃষ্টিভঙি ভিন্ন। আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু আমরা খেলছি তাই আমার মনে হয় না কারও কাছে কোন কিছু প্রমাণের দরকার আছে।’
‘এটা একটা খেলা। আমরা ভালো করার চেষ্টা করে যাবো এবং যখন ফলাফল আসার ঠিক তখনই আসবে। কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সেগুলো সংশোধন করবো এবং কাজ করবো।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে কেবল মাত্র সাউথ আফ্রিকার কাছে হেরেছিল ভারত। এরপর সেমিফাইনালে হার্দিক এবং বিরাট কোহলির ব্যাটে লড়াইয়ের পুঁজি পেলেও জয় পায়নি তারা। অ্যালেক্স হেলস ও জস বাটলারের সামনে পাত্তাই পায়নি ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামিরা।
বিশ্বকাপের ভুলগুলো সংশোধন করে বাজে সময়কে মোকাবেলা করতে চান হার্দিক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হতাশা আছে, কিন্তু আমরা পেশাদার। আমরা আমাদের সাফল্যের সঙ্গে মানিয়ে নিয়ে যেভাবে এগিয়ে যাই এটিকেও সেভাবে মোকাবেলা করতে হবে। আরও ভালোর দিকে তাকিয়ে থাকতে হবে এবং আমরা যে ভুলগুলো করেছি সেগুলো সংশোধন করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!