কাতার বিশ্বকাপ: গ্রুপ পর্বে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা হতে পারে মেক্সিকো
বাংলাদেশের প্রসঙ্গে বলা হলে বলতে হবে ফুটবল বিশ্বকাপ এলেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় সারা দেশ। এক ভাগ ব্রাজিল এবং আরেক ভাগ আর্জেন্টিনা। এই দুই দলের, একদল বিশ্বকাপ নিলেই যেন আনন্দে ভাসবে সারা দেশ। এবারের বিশ্বকাপে বেশ ভালো সম্ভাবনাই রয়েছে আর্জেন্টিনার। বিগত কয়েক বছরের মধ্যে এবারই সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে এসেছে মেসি বাহিনী।
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মতো দলকে হারানোর সুখ স্মৃতি নিয়েই বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টাইনরা। তবে প্রথম থেকেই শিরোপার দিকে চোখ না দিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোটাই হবে বুদ্ধিমানের কাজ। সে ক্ষেত্রে আর্জেন্টিনার প্রাথমিক লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ১৬ তে উত্তীর্ণ হওয়া। আর্জেন্টিনার অবস্থান গ্রুপ সিতে। গ্রুপ সিতে আর্জেন্টিনার ৩ প্রতিপক্ষ সৌদি আরব,পোল্যান্ড এবং মেক্সিকো।
তিন দলের মধ্যে মেক্সিকোই সবচেয়ে বেশি ভোগাবে আর্জেন্টিনাকে। যদিও নিজেদের সোনালী সময় বেশ পেছনে ফেলে এসেছে মেক্সিকানরা। তবুও সাম্প্রতিক সময় মেক্সিকোর পারফরমেন্স ভয় জাগানিয়া। গ্রুপ পর্বে আর্জেন্টিনার পর সুপার ষোলোতে যাওয়ার অন্যতম দাবিদার মেক্সিকোই।
মেক্সিকোর কাছে দুর্ভাগ্যবশত হেরে গেলে সুপার ১৬ তে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার। নিশ্চয়ই সুপার ১৬ তে ফ্রান্স,জার্মানি কিংবা ব্রাজিলের মতো কোনো দলের মুখোমুখি হতে চায় না কেউই। আর্জেন্টিনাও নিঃসন্দেহে চাইবে না। বিশ্বকাপ অভিযান লম্বা করার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোন বিকল্পই নেই আর্জেন্টাইনদের হাতে। তাই মেক্সিকোর ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মেসি বাহিনীর। মূলত দ্রুতগতির ফুটবল খেলতে পছন্দ করে মেক্সিকো।
বড় ম্যাচেও পাল্টা আক্রমণই মেক্সিকোর মূল শক্তি। সেক্ষেত্রে আর্জেন্টিনার ডিফেন্ডারদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। পরবর্তীতে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে আর্জেন্টাইনরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল