‘মেসির গোলে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’
প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের দুটি পুরস্কারই জিতবেন আর্জেন্টিনা অধিনায়ক সাতবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলার লিওনেল মেসি।
ফাইনালসহ পুরো আসরে মোট আটটি গোল করবেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ গোল করবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নেদারল্যান্ডসের মেমফিস ডিপাই।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। এরপর ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা হারাবে ডেনমার্ক, নেদারল্যান্ডস ও ফ্রান্সকে।
অন্যদিকে ব্রাজিল ফাইনালে উঠবে দক্ষিণ কোরিয়া, জার্মানি ও পর্তুগালকে হারিয়ে। ফাইনালে গিয়ে আর পেরে উঠবে না ব্রাজিল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মেসির একমাত্র গোলে শিরোপা জিতবে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা খরা কাটবে, মেসিও নাম লেখাবেন ডিয়েগো ম্যারাডোনার পাশে।
সবশেষ তিন বিশ্বকাপেই মিলে গিয়েছিল ‘ইএ স্পোর্টস’-এর ভবিষ্যদ্বাণী। তাদের হিসেবকে সত্য করে শিরোপা জিতেছিল ইউরোপের তিন দেশ স্পেন (২০১০), জার্মানি (২০১৪) ও ফ্রান্স (২০১৮)। এবার কী হবে?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা