শান্ত ও এনামুল হক বিজয়দের নিয়ে ওয়ানডে স্কোয়াড চূড়ান্ত
জিম্বাবুয়েতে সর্বশেষ সিরিজে হারার পর এবারই প্রথম মাঠে নামবে টাইগাররা। ২৩ বা ২৪ নভেম্বর দল ঘোষণার আগে বিসিএলের ওয়ানডে সংস্করণের দুটি রাউন্ড দেখতে চান নির্বাচকরা। যদিও দলীয় সূত্রের খবর, সিরিজের স্কোয়াড অনেকটাই চূড়ান্ত। আহামরি কোনো পারফরম্যান্স ছাড়া তাই তেমন অদলবদলের সম্ভাবনা নেই আর।
এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরছেন সাকিব আল হাসান, সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তাইজুল ইসলামের। মোহাম্মদ সাইফউদ্দিনের চেয়ে পেস অলরাউন্ডার হিসেবে দৌড়ে এগিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী। নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় দুজনই জায়গা পাচ্ছেন দলে।
ইয়াসির আলী চৌধুরী টেস্টে থাকলেও ওয়ানডে দল থেকে বাদ পড়তে পারেন। মেহেদী হাসান মিরাজ তো আছেনই, ভরসা রাখা হতে পারে নাসুম আহমেদের ওপরও। পেস ইউনিটে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন চৌধুরী।
এছাড়া মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকতরা থাকছেন নিশ্চিতভাবেই। ওপেনিংয়ে অধিনায়ক তামিমের সঙ্গী হবেন লিটন দাস। মোটমাট ১৭ সদস্যের স্কোয়াড হতে পারে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ওয়ানডে শেষে শুরু হবে টেস্টের লড়াই। তাই টেস্ট দলের আগে ওয়ানডে দল ঘোষণা করবেন নির্বাচকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!