দারুন দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি
এ দিকে কাতার বিশ্বকাপই হয়তো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে মেসির সামনে রয়েছে দু'টি রেকর্ডের হাতছানি। আর এই রেকর্ড গড়তে হলে ডিয়াগো ম্যারাডোনাকে টপকাতে হবে এই ক্ষুদে ফুটবল জাদুকরকে।
তথ্যমতে, চারটি বিশ্বকাপ মিলিয়ে ম্যারাডোনা ২১টি ম্যাচ খেলেছেন। মেসি খেলেছেন ১৯ ম্যাচ। অর্থাৎ এই বিশ্বকাপে তিন ম্যাচ খেললেই দেশের হয়ে ম্যারাডোনার রেকর্ড ভেঙে ফেলবেন মেসি।
শুধু তাই নয়, বিশ্বকাপে গোলের সংখ্যায়ও ম্যারাডোনাকে টপকানোর সুযোগ রয়েছে মেসির সামনে। চারটি বিশ্বকাপে সবমিলিয়ে ৮টি গোল করেছেন ম্যারাডোনা। অন্যদিকে, মেসির গোল ৬টি। কাতার বিশ্বকাপে আর ৩টি গোল করতে পারলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি। আর তা করতেই পারলেই বিশ্বকাপে সব থেকে বেশি গোল করা রেকর্ড থাকতে মেসির।
এদিকে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় বিশ্বকাপের ২২তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রায় ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন কাতারের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এতে বিশ্ববিখ্যাত জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞরা দর্শক মাতাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক লিল বেবি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ অনেকেই পারফরম্যান্স করবেন।
বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। এ গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা