আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী শুরুর একাদশ ঘোষণা করলো আর্জেন্টিনা
আরব দেশটির বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার দুঃশ্চিন্তা চোট। দলের অন্যতম সেরা পারফরমার জিওভান্নি লো সেলসো ইতোমধ্যে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন বিশ্বকাপের মঞ্চ থেকে। এই সেন্ট্রাল মিডফিল্ডারের বড় দায়িত্ব কে পূরণ করবে সেটি নিয়ে রয়েছে বড় সংশয়।
এছাড়াও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকন কোরেয়াও। ফলে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ম্যাচের আগেই ঘোষণা দেওয়া কিছুটা কঠিনই বটে। তবুও আর্জেন্টিনার কিছু সংবাদ মাধ্যমের সূত্রের উপর ভিত্তি করে আকাশী নীল জার্সিধারীদের সম্ভাব্য একাদশ দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে আর্জেন্টিনার কোচ নিজ দলকে ৩-৪-৩ ফরমেশনে খেলাতে পারেন বলে আলোচনা উঠছে। স্কালোনির দলে মূল গোলরক্ষক হিসেবে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ।
এই তারকা গোলরক্ষকের সামনে ডিফেন্সের দায়িত্ব সামলানোর জন্য স্কালোনি সবচেয়ে বেশি ভরসা রাখবেন সেন্টারব্যাক হিসেবে খেলা টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরোর উপর। তার পাশে লেফটব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি এবং রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনার মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
মিডফিল্ডকে শক্তিশালী করে মাঠে নামার কৌশল আলবিসেলেস্তেদের কোচ স্কালোনির। যেখানে তিন খেলাবেন ৪ জনকে। তাদের মধ্যে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেসের মাঠে নামা প্রায় নিশ্চিত। অন্য দুই পজিশনের জন্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ট্যাগলিয়াফিকো নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
আক্রমণভাগ সামলানোর জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনি বড় ভরসা রাখবেন মেসির উপরই। তাকে শুরুর একাদশে সঙ্গ দেবেন লাউতারো মার্টিনেজ এবং অ্যানহেল ডি মারিয়া। এরমধ্যে মেসিকে কিছুটা নিচে রেখে মার্টিনেজকে নাম্বার নাইন হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি।
সম্ভাব্য ফরমেশন (৩-৪-৩)
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, লউতারো মার্টিনেজ, অ্যানহেল ডি মারিয়া, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/আলেজান্দ্রো গোমেজ।
আর্জেন্টিনার কোচ: লিওনেল স্কালোনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা