ব্রেকিং নিউজ: ড্রোন দিয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি ব্রাজিলের
তবে হঠাৎ করেই গুজব রটেছে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে। কিন্তু সার্বিয়ান কোচ স্তয়কোভিচের প্রশ্ন, এমন গোয়েন্দাগিরি যদি ব্রাজিল করেও থাকে, তাতে তাদের লাভ খুবই সামান্য। এমন কিছুর আশঙ্কা অবশ্য উড়িয়েই দিয়েছেন এই কোচ।
আল রাইয়ানের আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে রাস্তার এপার-ওপারে ব্রাজিল আর সার্বিয়ার বেজ ক্যাম্প। কেউ কারও চেয়ে খুব দূরে নেই। সার্বিয়ান কোচ স্তয়কোভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’
গোটা বিষয়টিকেই গুজব মনে করেন স্তয়কোভিচ, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
আজকের ম্যাচে ব্রাজিল প্রথম থেকেই যে আক্রমণে ঝাঁপাবে, এটা জানেন স্তয়কোভিচ। কিন্তু বিনা চ্যালেঞ্জে নেইমার-রিচার্লসন-কাসেমিরোদের যে সার্বিয়া ছেড়ে দেবে না, সেটিও জানিয়ে রেখেছেন স্তয়কোভিচ। কোচ তিতে তাঁর বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন ৯ ফরোয়ার্ডকে। এ নিয়ে কিছুটা রসিকতাই করেছেন স্তয়কোভিচ, ‘আমাদের বিপক্ষে ব্রাজিল ৪ স্ট্রাইকার খেলাবে, এটা নিশ্চিত। কিন্তু, রক্ষণে খেলবে কারা? আদৌ কি কেউ খেলবে?’
ব্রাজিলের প্রতি একরাশ শ্রদ্ধাই আছে সার্বিয়া কোচের, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’
নিজের দল সার্বিয়াকে নিয়ে স্তয়কোভিচের মূল্যায়ন, ‘আমরা এখন অনেক পরিণত দল। আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপে আগে খেলে আত্মবিশ্বাসী, তবে এবারের বিশ্বকাপ আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!