আর্জেন্টিনাকে হারিয়েও নিজেদের খেলায় সন্তুষ্ট নয় সৌদি কোচ
নামে ভারে শক্তি মাত্তায় কোনো কিছুতেই আর্জেন্টিনার ধারে কাছেও নেই সৌদি আরব। তবুও মাঠের খেলায় ঠিকই আর্জেন্টাইনদের কুপোকাত করেছে আরববাসীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছুটা রুক্ষ ফুটবল খেলে অভ্যস্ত, সৌদি আরবও সেভাবেই খেলেছে। পাশাপাশি অতিরিক্ত রক্ষণাতক না থেকে পাল্টা আক্রমণের চেষ্টাও করেছে সৌদি আরব।
যার ফলশ্রুতিতেই দুটি গোল করতে সক্ষম হয় মধ্যপ্রাচ্যের দলটি। অর্থাৎ বেশ পজিটিভ ফুটবল খেলেছে সৌদি আরব। সারা বিশ্বকে চমকে দেওয়া পারফরমেন্সের পরও কিনা নিজেদের খেলায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি সৌদি কোচ। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে সৌদি কোচ হারভ রেনাড বলেছেন"প্রথমার্ধে আমরা একদমই ভালো ফুটবল খেলতে পারিনি।
বল অধিকাংশ সময় প্রতিপক্ষের দখলেই ছিল। তারা আমাদের ডি বক্সে প্রচুর আক্রমণ করেছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা ফিরে এসে বেশ ভালো ফুটবল খেলেছি। গ্রুপে প্রতিটি দলই রেংকিংয়ে আমাদের চেয়ে বেশ এগিয়ে। তবে আমরা আত্মবিশ্বাসের সাথেই সামনের ম্যাচগুলোতে মাঠে নামতে চাই।"শুধু আর্জেন্টিনা কে হারিয়েই সন্তুষ্ট থাকতে চান না সৌদি কোচ। তার লক্ষ্য হয়তো বেশ বড়, এতটাই বড় যা বিশ্বকাপ শুরু হওয়ার আগে বললে সবাই হাসি ঠাট্টা করত।
তবে এখন হয়তো সম্মানের চোখেই দলটিকে দেখবে সবাই। সুপার ১৬র সম্ভাব্য উত্তীর্ণকারীদের তালিকায় কেউই রাখেনি সৌদি আরবের নাম। তবে আর্জেন্টিনাকে হারিয়ে যেমন বিশ্বকাপ শুরু করেছে দলটি, তাতে নকআউট পর্বে উত্তীর্ণ হওয়াটা অবিশ্বাস্য কিছু নয়। মেক্সিকো কিংবা পোল্যান্ডের সাথে একটি ড্রই হয়তো সৌদির জন্য খুলে দিতে পারে নক আউট পর্বের দরজা। পোল্যান্ডের বিপক্ষে কাল, বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দলটি সেরা ফুটবল উপহার দিক সমর্থকদের এটাই প্রত্যাশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!