ইতিহাস: বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পর যা ঘটেছে আর্জেন্টিনার
তবে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের অভিজ্ঞতা আর্জেন্টিনার এবারই প্রথম নয়। এর আগে আরও ৫ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। দেখে নেওয়া যাক, সেই হারের পর কী ঘটেছিল আর্জেন্টিনার সঙ্গে।
১৯৯০ বিশ্বকাপ
বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনগুলো একটি ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে আর্জেন্টিনার হার। সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে হজম করা গোলে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। তবে সেই হারের ধাক্কা ঠিকই সামলে নিয়েছিল ম্যারাডোনার দল। দারুণ খেলে নিশ্চিত করেছিল ফাইনালও। তবে ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেবারও আর্জেন্টিনা বিশ্বকাপে এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে গ্রুপ পর্বের শুরুতেই ধাক্কা খায় তারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরে যায় বেলজিয়ামের কাছে। ১-০ গোলের সেই হারের ধাক্কা সামলে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। হাঙ্গেরি ও এল সালভাদরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যায় আর্জেন্টিনা। তবে লাতিন এই পরাশক্তিদের শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় রাউন্ডে ইতালি ও ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় ’৭৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।
১৯৭০ বিশ্বকাপে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা। চার বছর পর বিশ্বকাপে ফেরার অভিজ্ঞতাটা সুখকর হয়নি ‘আলবিসেলেস্তে’দের। স্টুটগার্টে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। পরে অবশ্য ইতালির সঙ্গে ড্র করে এবং হাইতিকে হারিয়ে সেকেন্ড রাউন্ডের টিকিট পায় তারা। দ্বিতীয় রাউন্ডে অবশ্য বেশ বাজে অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। পূর্ব জার্মানির সঙ্গে ড্র করলেও হেরে যায় নেদারল্যান্ডস এবং ব্রাজিলের সঙ্গে।
১৯৫৮ সালের বিশ্বকাপেও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে পূর্ব জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় লাতিন আমেরিকার দেশটি। এই হারের ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও ৬-১ গোলের বড় হার দেখতে হয় চেকোস্লোভাকিয়ার সঙ্গে।
প্রথম আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে গিয়েছিল শিরোপায় চোখ রেখে। সেবার বিশ্বকাপ শুরুই হয় নকআউট দিয়ে। যেখানে সুইডেনের বাঁধা পেরোতে পারেনি তারা। ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে।
অর্থাৎ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনার অভিজ্ঞতা খুব ভালো নয়। শুধু ১৯৯০ বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল, বাকিগুলোতে গ্রুপ পর্ব বা দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় বিশ্বকাপ যাত্রা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা