বর্তমান ভারতীয় দল ঠিক কতটা শক্তিশালী, টাইগারদের জন্য যথেষ্ট হবে তো এই দলটি
অতিরিক্ত বিকল্প হাতে থাকাতেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন নির্বাচকরা। প্রতিটি সিরিজেই যেন ভিন্ন ভিন্ন দল নিয়ে খেলছে ভারত। প্রথমদিকে এটিকে কোচ রাহুল দ্রাবিড়ের খেলোয়াড় বাজিয়ে দেখার পরিকল্পনা মনে হলেও, এখন মনে হচ্ছে নির্বাচকদের সিদ্ধান্তহীনতার কারণেই এমনটি করতে হচ্ছে। যেন ঠিক নির্বাচকেরাও বুঝে উঠতে পারছে না কাকে রেখে কাকে খেলাবে। দল হিসেবে খেলতে না পারার কারণেই হয়তো বিগত দুই বিশ্বকাপে ট্রফি জেতা হয়নি ভারতের।
এই বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও বিগত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয় তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা দলটির। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে ভারত। অর্থাৎ দল হিসেবে কিছুটা খারাপ সময় পার করছে টিম ইন্ডিয়া। আর দিন কয়েক পরেই ঢাকায় পা রাখার কথা কোহলি-রোহিতদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রায় ভিন্ন এক দলই খেলাচ্ছে ভারত। বিশ্বকাপে খেলা অধিকাংশ ক্রিকেটারই নেই নিউজিল্যান্ড সিরিজে। বাংলাদেশের বিপক্ষে অবশ্য কোহলি-রোহিতদের প্রায় সবাই রয়েছে।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ভারত স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ান, রজত পার্টীদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, রিশাব পান্ত, শাহাবাজ আহমেদ, ঈশান কিষাণ, আকসার পাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মুহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ কুলদীপ সেন, দীপক চাহার।
নিউজিল্যান্ড সফরের দলের তুলনায় বাংলাদেশ সফরের দলটি তুলনামূলক কিছুটা শক্তিশালী। ভারতীয় নির্বাচকেরা মূলত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে খেলাচ্ছে। তবে তাদের এই পরিকল্পনা যে হিতে বিপরীতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের এই দলটি নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী তবে একসাথে খেলার অভিজ্ঞতা তাদের খুব বেশি নেই। স্কোয়াডে থাকা শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শিখর ধাওয়ান কেউই বিশ্বকাপ দলে ছিলেন না। তবে এই ক্রিকেটাররা সবাই আবার নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন।
অপরদিকে কোহলি, রোহিত, রাহুলরা বিশ্বকাপ দলে থাকলেও নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না। ফলে বেশ লম্বা সময় ধরে স্কোয়াডের এই মূল খেলোয়ারেরা একই সাথে দল হিসেবে খেলেনি। যা কিছুটা হলেও ভোগাতে পারে ভারতকে। কারণ দিনশেষে ক্রিকেট একটি দলীয় খেলা, ম্যাচ জিততে হলে আপনাকে দল হিসেবে ভালো খেলতে হবে।
এছাড়াও বরাবরের মতোই ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করে বাংলাদেশ। ওয়ানডে হলে তো কথাই নেই, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাদ দিলে ওয়ানডেতে উড়তে থাকা একটি দল বাংলাদেশ। নিশ্চিতভাবেই টাইগারদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে ভারতীয়দের। খারাপ সময় পেছনে ফেলে টাইগারদের কুপোকাত করবে ভারতীয়রা নাকি মিরপুরে লেখা হবে টাইগারদের আরো একটি বিজয় গাথা? উত্তরটি সময়ের হাতেই তুলে রাখা হোক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live