ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন মেসি
এমন সমীকরণের ম্যাচে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা। সেই দলের ত্রাণকর্তা হয়ে এলেন অধিনায়ক লিওনেল মেসি। এদিন মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নিজে একটি গোল করলেন, পরে আরেকটি সতীর্থ এনজো ফার্নান্দেজকে করতে সাহায্যও করলেন। তাতে আর্জেন্টিনাও ২-০ গোলে জিতে বিশ্বকাপের মঞ্চে রাজসিক প্রত্যাবর্তন ঘটল।
রোববার (২৭ নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নেমেই কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার এক রেকর্ড স্পর্শ করেন। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলেছিলেন ম্যারাডোনা, এবার তার পাশেই এসে বসলেন মেসি।
তবে একদিন আগে বিদায়ের দুই বছর পালন করা এই কিংবদন্তিকে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচেই ছাড়িয়ে যাবে সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। ম্যারাডোনা ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত মোট ৪টি বিশ্বকাপে মাঠে খেলেছিলেন। তবে আর্জেন্টিনার কাপ্তান মেসি ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে মাঠে নেমে ছাড়িয়ে গেছেন বিদায়ী এই কিংবদন্তিকে।
এবার রেকর্ড বুকেও মেসিকে পাশে নিয়ে বসলেন তিনি। বিশ্বকাপে ম্যারাডোনা ২১ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করেছিলেন। এদিন বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনাকে ম্যাচের প্রথম লিড এনে দেওয়া মেসির সেই দুর্দান্ত গোলের মাধ্যমে তিনিও ছুঁয়ে ফেলেছেন ১৯৮৬ এর বিশ্বজয়ের নায়ককে।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ দশ গোল দেওয়া গ্যাব্রিয়েল বাতিস্ততার চেয়ে দুই গোলে পিছিয়ে রয়েছে পিএসজি এই তারকা। যদিও সামনে সুযোগ থাকছে মেসির সামনে। এছাড়া আর্জেন্টিনার জার্সিতে সবশেষ ৬ ম্যাচের সবকটিতে গোল করলেন মেসি।
কাতারে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ শেষ সুযোগ পাচ্ছেন মেসি। ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে যেভাবে গোটা দলকে নিয়ে ঘুরে দাঁড়ালেন, এই লুসাইলেই কি ১৮ ডিসেম্বর বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে ধরতে পারবেন মেসি! এজন্য অবশ্য এখন সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে লিওনেল স্কালোনির দলকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!