বিজয়ের ঝড়ো শুরু, ফাইনালে ব্যর্থ নাঈম শেখ
যদিও নাঈমের ছন্দপতনের দিনে জ্বলে উঠেছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়, যিনি গত তিনি ম্যাচে ছিলেন ম্লান। নাঈম সাজঘরে ফিরলেও বিজয় ঝড়ো ব্যাটিং প্রদর্শন করছেন হোম অব ক্রিকেট মিরপুরে।
এই প্রতিবেদন লেখার সময় ১২.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান জড়ো করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। ২৮ বলে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৩৮ রান করে অপরাজিত আছেন বিজয়। জাকির হাসান তার সঙ্গী, যিনি ১৬ রান করেছেন ২২ বলের মোকাবেলায়। ২৪ বলে ১১ রান করে নাঈম শেখ মোহাম্মদ সাইফউদ্দিনের প্রচেষ্টায় রানআউট হয়ে সাজঘরের পথ ধরেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দলের শুরুটা ভালো ছিল না। দুই ওপেনার লিটন (১) ও শাহাদাত হোসেন দিপু (৪) এক অঙ্কে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বি। ওয়ান ডাউনে নামা সৈকত আলীও চেষ্টা করেছেন, ৩০ বলে ২২ রান করে। তার বিদায়ের পর ফজলের সাথে দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভালো শুরুর পর উইকেটে থিতু হয়েও অর্ধশতকের দেখা পাননি রিয়াদ। ৫৩ বলে ৩৯ রান করে বোল্ড হন নাসির হোসেনের বলে। এরপরও থামেনি ফজলে রাব্বির লড়াই। এবার সঙ্গী করেন আকবর আলীকে। সাজঘরে ফেরার আগে ১১৪ বলে ৬৫ রান করেন ফজলে রাব্বি, একটি ছক্কা ও ৪টি চারে।
আকবর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ধীর শুরু পুষিয়ে নিতে ৪২ বলে ৪৪ রান করেন তিনি। তবে সবচেয়ে উপভোগ্য ছিল শামিম হোসেন পাটোয়ারির ব্যাটিং। মাত্র ২০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লিটন-রিয়াদদের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে শরিফুল ইসলাম তিনটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল : ২৪৪/৮ (৫০ ওভার)
ফজলে মাহমুদ ৫৪, আকবর ৪৪, রিয়াদ ৩৯, শামিম ৩৭
শরিফুল ৪৫/৩, মিরাজ ৩১/২
দক্ষিণাঞ্চল : ৭০/১ (১২.২ ওভার)
বিজয় ৩৮*, জাকির ১৬*, নাঈম শেখ ১১
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!