ম্যাচ শেষের ১২ ঘণ্টার মধ্যেই অনুশীলনে আর্জেন্টিনা
সে ম্যাচও কম গুরুত্বপূর্ণ নয় আর্জেন্টিনার জন্য। কারণ, অন্য সমীকরণ ছাড়া নকআউট পর্বে যাওয়ার জন্য সে ম্যাচে জিততে হবে মেসিদের। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তাই মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষেই এরই মধ্যে আবারও অনুশীলন শুরু করেছে লিওনেল স্কালোনির দল।
তবে মেক্সিকোর বিপক্ষে যাঁরা একাদশে ছিলেন, সেই ফুটবলাররা অবশ্য স্বাভাবিক অনুশীলন করেননি। তাঁরা গা গরম করতেই বেশি ব্যস্ত ছিলেন। দলের বাকি সদস্যরা অবশ্য কঠোর অনুশীলনই করেছেন। অনুশীলন না করলেও রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে মাঠে উপস্থিত হয়ে সতীর্থদের অনুশীলনে দেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টনাই সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমনটাই জানিয়েছে।
পোল্যান্ড ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতেই হচ্ছে আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক মেসি নিজেও তা-ই বলেছেন, ‘আজ থেকে আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। কারণ, আমরা জানতাম, দুটি ম্যাচ জিতেই আমাদের পরের পর্বে যেতে হবে। আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হয়েছি, তবে আমরা এ নিয়ে সতর্ক যে প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আরেকটি ধাপ পার করতে হতো।’
দুই ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবের পয়েন্টও ৩। পয়েন্ট তালিকার শীর্ষে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড। এক জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে মেক্সিকোর পয়েন্ট ১।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা