তামিমের পরিবর্তে ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক সাকিব না লিটন যা জানালেন বিসিবি
সেই তালিকায় সবার আগে এসে যায় সাকিব আল হাসানের নাম। সব বিচার-বিবেচনা আর ব্যাখ্যা বিশ্লেষণেই সাকিব একনম্বর চয়েজ। সাথে লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের নামও চলে আসছে। কাজেই ধরে নেয়া হচ্ছে সাকিব আল হাসানই হয়তো ভারতের বিপক্ষে তামিমের পরিবর্তে অধিনায়ক পদে প্রথম পছন্দ। সাথে আলোচনায় আছে লিটন দাসের নামও।
তবে কি টেস্ট আর টি টোয়েন্টির মত এবার ওয়ানডেতেও নেতৃত্বে দেখা যাবে সাকিবকে? তার নেতৃত্বেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ? এমনই গুঞ্জন এখন ক্রিকেট পাড়ায়।
তবে আজ (বৃহস্পতিবার) বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে, বিসিবি এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘অধিনায়ক ইস্যু নিয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো চিন্তা নেই। অন্য কোনো দ্বিমত আমরা পাইনি যে, কি করবো না করবো।’
বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘সহ-অধিনায়ক এখন পর্যন্ত আমরা ঠিক করিনি। (তামিম খেলতে না পারলে) আমরা পরে সিদ্ধান্ত নেবো। আগে আনুষ্ঠানিকভাবে শুনি কতদিনের জন্য খেলতে পারবে না। এটি যদি একটা ম্যাচ হয় তাহলে এক জিনিস, যদি পুরো সিরিজ হয় তাহলে আরেক জিনিস। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। পুরো তথ্যটা পেয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
বোর্ড সভাপতি পরিষ্কার করে কিছু বলেননি বা বলতে পারেননি বিশেষ কারণে। কারণটা হলো, বিসিবি সভাপতি যখন মিডিয়ার সঙ্গে কথা বলেন, তখনো অধিনায়ক ইস্যুতে সাকিবের সঙ্গে বোর্ডের কারো কথা হয়নি।
বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক এবং জাতীয় দল পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুস জাগো নিউজকে জানান, ‘সাকিব আরব আমিরাতের টি-টেন খেলে আজ বৃহস্পতিবার সকালেই দেশে ফিরে এসেছে।’
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ জালাল যখন জাগো নিউজের সাথে কথা বলেন, তখনো তাদের (বিসিবির) সাথে সাকিবের কথা হয়নি। তাই তামিমের সম্ভাব্য বিকল্প নিয়ে সাকিবের সঙ্গে আলোচনাও সম্ভব হয়নি এখনও। এ ব্যাপারে সাকিবের মতও মেলেনি।
তবে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সাকিব, লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের একজন হবেন ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক। সাকিব রাজি হলে হয়তো তার ওপরই বর্তাবে দায়িত্ব। আর সাকিব দল পরিচালনা করতে না চাইলে লিটন দাস বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন। তিনিও যদি কোন কারণে অপারগতা প্রকাশ করেন, তাহলে মেহেদি হাসান মিরাজের কাঁধে অর্পিত হবে দায়িত্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!