পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরে হার মানলো পোল্যান্ড গোলরক্ষক
প্রথম কোনো গোলরক্ষক হিসেবে এক বিশ্বকাপে জোড়া পেনাল্টি সেভর করে রেকর্ড গড়লেন। মেসির পেনাল্টি রক্ষা করেও মন ভালো নেই সিজনির। কারণটা কিন্তু দল ২-০ গোলে হেরে যাওয়া নয়, ভিন্ন একটি কারণে। কারণ, মেসির কাছে মোটা অঙ্কের বাজিতে হেরে গেছেন তিনি।
খেলার মধ্যে কিসের বাজি? মেসির সঙ্গেই বা বাজি ধরতে আসলেন কেন তিনি? মূলত বুধবারের এই ম্যাচটিতে মেসি পেনাল্টি পেয়েছেন কি না তা নিয়েই ছিল সংশয়। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
বাঁ-দিক থেকে বাড়ানো বলে মেসি হেড দেওয়ার চেষ্টা করতে যখন লাফিয়ে উঠলেন, তখন সিজনির হাতে তার মাথায় আঘাত লাগে। খালি চোখে রেফারি সেটিকে পেনাল্টির দেওয়ার মতো ফাউল বলে মনে করেননি; কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেন।
রেফারি যখন রিপ্লে দেখে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, তখনই সিজনি মেসির সঙ্গে বাজি ধরেন, যে রেফারি এটিকে পেনাল্টি দেবেন না। রেফারি যদি পেনাল্টি দেন, তাহলে মেসিকে ১০০ ইউরো দেওয়ার প্রতিশ্রুতিও দেন সিজনি।
পরে দেখা যায়, রেফারি পেনাল্টিটি দিয়ে দিলেন। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি। সিজনি অসাধারণ দক্ষতায় মেসির পেনাল্টিটি ফিরিয়ে দেন। দুনিয়ার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করার লজ্জাজনক রেকর্ডও করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।
তবে পেনাল্টি রক্ষা করলেও নিজের বাজির কথা ভোলেননি সিজনি। তিনি বলছিলেন, ‘পেনাল্টির আগে আমি মেসির সঙ্গে কথা বলছিলাম। ওকে বলেছিলাম আমি ১০০ ইউরো দেব যদি তুমি পেনাল্টি পাও। যদিও আমি জানি না বিশ্বকাপে এমন করা যায় কি না। এটা বলার জন্য আমাকে ব্যানও করা হতে পারে। তবে তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া আমি তো আর সত্যি সত্যি মেসিকে টাকাটা দেব না। এমনকি মেসিও এই ১০০ উইরো নিয়ে এতটা ভাববে না।’
এতো গেল সিজনির কথা। পেনাল্টি মিস নিয়ে মেসি কী বলছেন? আর্জেন্টাইন অধিনায়ক জানান, পেনাল্টি মিস করার পর তার নিজের উপর রাগ হচ্ছিল। তবে তার ওই মিসের পর পুরো দল আরও একত্রিত হয়ে ভাল খেলেছে। সেটাই তার প্রাপ্তি। মেসি আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার জন্য তার দল প্রস্তুত। তবে নিজেদের ফেবারিট হিসাবে মানতে চাইছেন না পিএসজি তারকা। তিনি বলছেন, বিশ্বকাপে সবাই-সবাইকে হারাতে পারে। - ইএসপিএন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!