হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সুইজারল্যান্ডের পয়েন্ট ৩, ক্যামেরুন আর সার্বিয়ার এক পয়েন্ট করে।
ব্রাজিল ক্যামেরুনের বিপক্ষে জিতলে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ড্র করলেও হবে। এমনকি হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সুইজারল্যান্ড-সার্বিয়ার ম্যাচের দিকে। ওই ম্যাচে সুইজারল্যান্ড জিতে গেলে গোল ব্যবধান হিসেব হবে, হারলে ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন।
তার মানে ব্রাজিলের জন্য কোনো 'বিপদ' নেই এই ম্যাচে। তিতে তাই তার বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেবেন ভালোভাবেই। চোটের কারণে এই ম্যাচেও থাকছেন না দলের সেরা তারকা নেইমার।
এদিকে ব্রাজিলকে হারাতে পারলে ৪ পয়েন্ট নিয়ে নকআউটে যাওয়ার সুযোগ থাকবে ক্যামেরুনেরও। যদি সুইজারল্যান্ড সার্বিয়ার কাছে হেরে যায়, তবে সার্বিয়ারও ৪ পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানের হিসেব আসবে। তবে সুইজারল্যান্ড ওই ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলের সঙ্গে তারাই নকআউটে নাম লেখাবে।
আর সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচ ড্র হলে সুইসদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে ব্রাজিল কোনোভাবে হেরে গেলে ৪ পয়েন্ট হবে ক্যামেরুনেরও। সেখানেও গোল ব্যবধানের হিসেব আসবে।
মোটকথা, ব্রাজিল আর সুইজারল্যান্ড নিজেদের ম্যাচে জিতে গেলে আর কোনো সমীকরণ প্রয়োজন পড়বে না। কিন্তু সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচ যদি ড্র হয় আর ক্যামেরুন ব্রাজিলকে হারিয়ে দিতে পারে, তবে গোল ব্যবধানের হিসেবে পড়বে সুইজারল্যান্ড-ক্যামেরুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ