জেতা ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক রোহিত শার্মা
রান তাড়া করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আর যার ফলে জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন বাংলাদেশ দলের দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। তারা শেষ উইকেটে ৪১ বলে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে দারুণ এক জয় উপহার দেন।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। তবে বেশ ভালো বোলিং করেছি এবং শেষপর্যন্ত তাদের চাপে রেখেছি। তারা তাদের স্নায়ুচাপ ধরে রেখে লড়াই করেছে।
রোহিত আরও বলেন, আমরা কিভাবে বোলিং করেছি যদি আপনি দেখেন- অবশ্যই শেষ কয়েক ওভারে আমরা উইকেট শিকারে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা আরও ৩০-৪০ রান করতে পারলে ম্যাচের পার্থক্য তৈরি হতো। পিচটা একটু চ্যালেঞ্জিং ছিল, অদ্ভুত বল টার্ন করছিল। তবে পরাজয়ে আমরা কোনো অজুহাত দিতে চাই না।
ভারতীয় অধিনায়ক আরও বলেন, বাংলাদেশের এই ছেলেরা এমন কন্ডিশনে খেলে বড় হয়েছে। এমন চাপের পরিস্থিতিগুলো কিভাবে সামাল দিতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা পরবর্তী ম্যাচে জয়ে ফিরতে পারব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ