ব্রেকিং নিউজ: অনুশীলনকালে বলের আঘাতে আহত মোসাদ্দেক, জেনেনিন সর্বশেষ অবস্থা
অনুশীলনকালে আঘাতে আহত হয়েছেন তিনি। সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় একটি বল তার বুকে এসে আঘাত করে।
এই স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ ‘এ’ দল ও ভারতী ‘এ’ দলের মধ্যে চারদিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের খেলার কথা ছিলো এই ম্যাচে।
বুকে বলের আঘাত লাগার পরপরই চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট নগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সৈকতের বুকের এমআরআই পরীক্ষা করানো হয়।
নিশ্চিত করেছেন বাংলাদেশ ‘এ’ দলের টিম অপারেশনস ম্যানেজার খান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সৈকতের এমআরআই করা হয়েছে। বর্তমানে তিনি হোটেলে আছেন। এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, সৈকত কাল খেলতে পারবেন কি না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়