এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ৬ দল
গ্রুপপর্বে প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শুরু করে স্পেন। তবে পরের দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি লা রোজারা। জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর জাপানের কাছে হেরে বসে ২-১ ব্যবধানে।
স্পেনের প্রতিপক্ষ মরক্কো নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো দলকে গোলশূন্য রুখে দিয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় আরেক জায়ান্ট বেলজিয়ামকে। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারায় ২-১ গোলে।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে ঘানার সঙ্গে ৩-২ গোলের জয় দিয়ে। পরের ম্যাচে তারা উরুগুয়েকে হারায় ২-০তে। তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হার মানতে হয় রোনালদোদের।
তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ডও গ্রুপপর্বে দারুণ খেলেছে। প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারানোর পর লড়াই করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ১-০তে হারে তারা। শেষ ম্যাচে সার্বিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ গোলে জয় পায় শাকিরিদের দল।
আজ মরক্কো-স্পেনের মধ্যে বিদায় হবে এক দলের, সুইজারল্যান্ড-পর্তুগালের মধ্যেও বাদ হবে এক দল। কোন দুই দল শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় সেটিই এখন দেখার।
এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ৬ দল। দল গুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স,ইংল্যান্ড ক্রোয়োশিয়া, নেদারল্যান্ডস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live