মিরাজের সেঞ্চুরিতে ভারতকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ০৭ ১৬:১০:০০
খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তাদের নৈপুণ্যে লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। ফলে ভারতের জয়ের জন্য দরকার ২৭২ রান।