দ্বিতীয় ইনিংসে ব্যাকফুটে বাংলাদেশ
গতকালই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ছিলেন অভিমন্যু। দ্বিতীয় দিন শেষে ভারত 'এ' দলের অধিনায়ক অপরাজিত ছিলেন ১৪১ রানে। তৃতীয় দিনে আর মাত্র ১৬ রান যোগ করতে পেরেছেন তিনি।
তবে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার জয়ন্ত যাদব এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৩ রান।
ভারতের লেজের সারির ব্যাটারদের বিপক্ষেও বেশ ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশের বোলারদের। বিশেষ করে সৌরভ কুমার এবং নবদ্বিপ সাইনি দুর্দান্ত ছিলেন। হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুইজনই। সৌরভের ব্যাট থেকে এসেছে ৫৫ রান, আর সাইনি অপরাজিত ছিলেন ৫০ রান করে।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৫৬২ রান তোলে ইনিংস ঘোষণা করেছে ভারত 'এ' দল। বাংলাদেশের হয়ে ১২৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার মুশিফিক হাসান। আরেক পেসার সুমন খানও শিকার করেছেন ৩ উইকেট।
শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ 'এ' দল। শুরুতেই সাজঘরে ফিরে যান ইনফর্ম জাকির হাসান। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মাহমুদুল হাসান জয় এদিন তিন নম্বরে ব্যাটিং করতে নেমেও ব্যর্থ হয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১০ রান। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে দিনের খেলা শেষ করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ এখনও ইনিংস এবং ২৬১ রানে পিছিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল (১ম ইনিংস)- ২৫২/১০ (৮০.৫ ওভার) (দিপু ৮০, জাকের ৬২; মুকেশ ৬/৪০)।
ভারত ‘এ’ দল (১ম ইনিংস)- ৫৬২/৯ (ডিক্লেয়ার) (অভিমন্যু ১৫৭, যাদব ৮৩; মুশফিক ৩/১২৯)।
বাংলাদেশ ‘এ’ দল (২য় ইনিংস)- ৪৯/২ (৩০ ওভার) (সাদমান ২২*, মুমিনুল ৪*; সৌরভ ১/১০)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ