বিপিএল মাতাতে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে
বিপিএলের আসরগুলোতে বড় নাম বেনি হাওয়েল। ইংলিশ এই অলরাউন্ডারকে এবার দলে নিয়েছে রংপুর রাইডার্স। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে হাওয়েল ব্যস্ত সময় পার করবেন বিপিএলে। এর আগেও রংপুরের হয়ে খেলার অভিজ্ঞতা আছে হাওয়েলের।
ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটার হিসেবে নুরুল হাসান সোহানকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটের আগেই তারা দলে ভিড়িয়েছিল সিকান্দার রাজা, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শোয়েব মালিক ও পাথুম নিসাঙ্কাকে।
এছাড়া ড্রাফট থেকে দেশি ক্রিকেটারদের মধ্য থেকে রংপুর স্কোয়াডে নিয়েছে শেখ মেহেদী হাসান, শামিম হোসেন পাটোয়ারি, নাঈম শেখ, হাসান মাহমুদ, রকিবুল হাসান, রিপন মন্ডল, পারভেজ হোসেন ইমন, রনি তালুকদার ও আলাউদ্দিন বাবুকে। তাদের দলে ভেড়াতে রংপুর খরচ করেছে ২ কোটি ৫৫ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের মধ্য আছেন জেফরি ভ্যান্ডারসে, আজমতউল্লাহ ওমরজাই ও অ্যারন জোন্স। ড্রাফট থেকে এই তিন ক্রিকেটারকে নিতে খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। সবমিলিয়ে ড্রাফটে রংপুরের খরচ ছিল ৩ কোটি ১৫ লাখ টাকা।
একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, পাথুম নিসাঙ্কা, হারিস রউফ, সিকান্দার রাজা, মোহাম্মদ নওয়াজ, জেফরি ভ্যান্ডারসে, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামিম হোসেন পাটোয়ারি, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোন্স, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, আলাউদ্দিন বাবু ও বেনি হাওয়েল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ