আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে জিততে নতুন কৌশল জানালেন ক্রোয়েশিয়া কোচ
ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ অবশ্য বললেন, তবে পুরোপুরি বললেন না। মেসিকে কীভাবে আটকাতে হয় সেটা ভালোভাবেই জানেন তিনি। গতবারের মতো এবারও বিশ্বকাপের ফাইনালে যেতে নিজের সর্বস্ব নিংড়ে দিবেন। লিওনেল মেসিকে সেজন্য মেসিকে বোতলবন্দী রাখা জরুরি।
কাতার বিশ্বকাপে চার গোল ও দুই অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনা অধিনায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করে যাবেন। তাকে ব্যর্থ পরিণত করতে দালিচ বলেন, ‘মেসিকে আটকানোর ব্যাপারে বিশেষ মনোযোগ দেব আমরা। আমরা ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করি না, শেষবারও করিনি এবং এবারও করবো না। মেসির জন্য আসা পাসগুলো আমাদের আটকাতে হবে এবং তার স্পেস কমিয়ে আনতে হবে। ’ক্যারিয়ারে গোধূলি লগ্নে দাঁড়িয়ে মেসি। তবুও তার পারফরম্যান্স দেখে তা বুঝার উপায় কই। মেসির দুর্বলতা অবশ্য দালিচের চোখে ঠিকই পড়েছে। তিনি বলেন, ‘সে খুব একটা দৌড়ায় না, এমনকি বলের পেছনেও ছুটে না। সে বলের জন্য অপেক্ষা করে এবং নিজের সবটুকু শক্তি দিয়ে বল রিসিভ করে। আমাদের সেদিকে খুব মনোযোগ দিতে হবে। ’
প্রতিপক্ষ হলেও মেসিকে সেরা মানতে কোনো দ্বিধা নেই দালিচের, ‘গত ১০ বছরে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সে অসাধারণ মানের একজন খেলোয়াড়। তার মুখোমুখি হতে আমাদের খুব ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। তাকে খুব বেশি স্পেস দেওয়া যাবে না কারণ সে খুবই অনুপ্রাণিত থাকবে। এটা সম্ভবত তার শেষ বিশ্বকাপ এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। ’
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ক্রোয়েশিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আর্জেন্টিনার। যেখানে ৩-০ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। সেই হার মেসিকে অনেকটাই তাঁতিয়ে রাখবে বলে জানান দালিচ, ‘রাশিয়া বিশ্বকাপের সেই হার নিশ্চিতভাবেই তাকে অনুপ্রাণিত করবে। তাই আমরা আশা করছি আর্জেন্টিনার খুব ভালো একটি দলের মুখোমুখি হব আমরা। ’
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন