মাঠে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া, জেনে নিন দুই দলের পরিসংখ্যান
সেমি-ফাইনালে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ম্যাচটি।
বিশ্বকাপ ও সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নেই দুই দলের কেউ। ফাইনালে ওঠার মঞ্চ হবে সমতা ভাঙার লড়াইও।
হাইভোল্টেজ ম্যাচটির আগে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
* এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলছে ক্রোয়েশিয়া। ২০১৮ সালে শেষ চারে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে তারা, যা দলটির সর্বোচ্চ সাফল্য। শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
* বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার টাইব্রেকারের পরীক্ষা দিয়ে শতভাগ সফল ক্রোয়েশিয়া। গত আসরে শেষ ষোলোয় ডেনমার্ক ও কোয়ার্টার-ফাইনালে রাশিয়াকে পেনাল্টি শুটআউটে হারায় তারা। এবার নকআউট পর্বের প্রথম ধাপে জাপানের বিপক্ষে ও শেষ আটে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জেতে দলটি।
* কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে সমতা টানা গোলটি করেন ব্রুনো পেতকোভিচ। ম্যাচটিতে ওই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল ক্রোয়েশিয়া, আর সেটাতেই পেয়ে যায় তারা জালের দেখা।
* ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছে ক্রোয়েশিয়া।
* বিশ্বকাপে নিজেদের সবশেষ ১২ ম্যাচের ১১টিতে অপরাজিত ক্রোয়েশিয়া; একমাত্র হার ফ্রান্সের বিপক্ষে, ২০১৮ বিশ্বকাপের ফাইনালে।
* আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সামনে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলার হাতছানি। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে লাতিন আমেরিকার দলটির।
* ক্লাব ও জাতীয় দলে সম্ভাব্য সব ট্রফি পেয়েছেন লিওনেল মেসি। কেবল বিশ্বকাপই এখনও জেতা হয়নি আর্জেন্টাইন এই মহাতারকার।
* বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১০ গোলের রেকর্ডে গাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গী এখন লিওনেল মেসি। সিংহাসনে একা বসতে স্রেফ এক গোল চাই মেসির।
* সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপে পথচলা শুরু করে আর্জেন্টিনা। এরপর চার ম্যাচে স্রেফ তিন গোল হজম করে ষষ্ঠবারের মতো সেমি-ফাইনালে ওঠে তারা।
* এখন পর্যন্ত দুইবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ১৯৭৮ ও ১৯৮৬ সালে। তিনবার হয়েছে তারা রানার্সআপ।
* বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। যেখানে একটি করে জয় দুই দলেরই। ১৯৯৮ সালে গ্রুপ পর্বে ১-০ গোলে জেতে লাতিন আমেরিকানরা। গত আসরে গ্রুপ পর্বেই তাদের ৩-০ গোলে হারিয়ে দেয় ক্রোয়েশিয়া।
* আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া সব মিলিয়ে পরস্পরের বিপক্ষে খেলেছে পাঁচটি ম্যাচ। যেখানে দুটি করে জয় দল দুটির। আরেকটি ম্যাচ হয়েছে ড্র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে হবে নোটিশ জারি