কে হচ্ছেন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের রেফারি
৪৭ বছর বয়সী অরসাতো এরই মধ্যে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে কাতার-ইকুয়েডরের মধ্যে হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বাঁশিও ছিল এই ইতালিয়ান রেফারির হাতে।
২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালসহ ইতালিয়ান লিগ সিরি আ-তে ম্যাচ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে অরসাতোর।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল পরিচালনা করা স্পেনের লাহোজ রেফারিংয়ের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন। দুই দলের আটজন করে খেলোয়াড় আর কোচিং স্টাফসহ মোট ১৮টি কার্ড দেখিয়েছিলেন লাহোজ।
ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ ধরনের রেফারিকে বড় ম্যাচে দায়িত্ব না দেওয়ার অনুরোধও জানান ফিফাকে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অভিযোগ করেন, নেদারল্যান্ডসকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করে গেছেন ওই স্প্যানিশ রেফারি।
পরদিন পর্তুগাল-মরক্কো ম্যাচের পর রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন পর্তুগালের পেপে এবং ব্রুনো ফার্নান্দেজও। ম্যাচটি পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি এজেকুয়েল ব্রেইলোভস্কি। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, বিশ্বকাপে টিকে থাকা দেশের রেফারিকে যেন ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া না হয়।
ফিফা সাধারণত ম্যাচের এক-দুই দিন আগে রেফারির তালিকা চূড়ান্ত করে। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে বিশ্রামে থাকা অরসাতোকে দেওয়া হলো শেষ চারের প্রথম ম্যাচের দায়িত্ব।
অরসাতোর পরিচালনা করা আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন পাঁচজন। এর মধ্যে চারজনই ছিল মেক্সিকোর।
আর্জেন্টিনার হয়ে একমাত্র হলুদ কার্ড দেখেন রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না। দুই হলুদ কার্ডের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা হবে না মার্কোস আকুনিয়ারও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে হবে নোটিশ জারি