ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর হোয়াটসঅ্যাপে সতীর্থদের যা বলেছিলেন নেইমার
নেইমারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় রদ্রিগো, মার্কুইনোস এবং অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার।
মার্কুইনহসকে নেইমার লেখেন, ‘কেমন আছো? আমি তোমার ফ্যান। আমি তোমাকে নিয়ে কী ভাবি, সেটা একটা পেনাল্টি ঠিক করে দিতে পারে না। আমি তোমার সঙ্গে সব সময় আছি, আমি তোমাকে ভালোবাসি।’
জবাবে মার্কুইনহোস লেখেন, ‘হ্যাঁ ভাই, আমি ছোট ছোট উন্নতি করছি, এগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য নিজেকে সময় দিচ্ছি। তুমি কেমন আছো? আমাকে ম্যাসেজ পাঠানো এবং আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। তুমি অনেক দুর্দান্ত। আমি চাই সবসময় যেন ভালো হোক।’
অপরদিকে সিলভাকে নেইমার লেখেন, ‘আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। আমরা চেয়েছি তোমাকে বিশ্বকাপ দিতে। তুমি, দানি আমরা সবাই ট্রফির দাবিদার। কিন্তু স্রষ্টার কোনো উদ্দেশ্য আছে, এবং তিনি সব জানেন।’
জবাবে সিলভা লেখেন, ‘ভাবনার চেয়েও কষ্টের বিষয় এটি। সত্যি করে বলতে আমি এখনও বিষয়টি মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না আমরা হেরেছি। প্রতিটা সময় আমাকে পোড়ায়, মনে হয় আমি কাঁদছি। কিন্তু আমি ঠিক হয়ে যাব।’
রদ্রিগোকে নেইমার লেখেন, ‘তুমি একজন সেরা খেলোয়াড়। তোমার ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের। তোমার আইডল হিসেবে আমি তোমাকে বলতে চাই, ব্রাজিলের একজন ঐতিহাসিক ফুটবলার হিসেবে তোমাকে দেখতে চাই। পেনাল্টি তারাই মিস করে যারা নেওয়ার সুযোগ পায়। আমি অনেক পেনাল্টি মিস করেছি এবং ঘুরে দাঁড়িয়েছি। আমি এসব ভুল থেকে শিখেছি।’
রদ্রিগো জবাবে লেখেন, ‘ধন্যবাদ আমার আইডল। আমি অনেক দুঃখিত তোমার স্বপ্নকে আরও দূরে ঠেলে দেওয়ার জন্য। আমি আশা করি তুমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে।’
সতীর্থদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা প্রকাশ্যে আনার ব্যাখ্যা দিয়ে নেইমার বলেন, আমাদের মধ্যে জেতার ইচ্ছাটা কতটা ছিল এবং আমরা কতটা ঐক্যবদ্ধ ছিলাম, সেটি সবাইকে জানানোর জন্যই ম্যাসেজগুলো প্রকাশ্যে আনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে হবে নোটিশ জারি