বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল
মরক্কোকে নিয়ে খুব একটা শঙ্কা ছিল না ফ্রান্সের। ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে তারা। স্বপ্নপূরণ আগেই হয়ে গেছে। বাকিটা ছিল শুধু বোনাস। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার চেষ্টা তাদের ছিল। তবে ফ্রান্সকে বিপদে ফেলার মতো সেটা যথেষ্ট ছিল না।
তবুও মরক্কো হিসেবে সেমিফাইনালটা একেবারে পানসে হয়ে যায়নি। অসাধারণ লড়াই করেছে মরক্কানরা। প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংটা তাদের হয়নি। মূলত ফ্রান্সের সলিড ডিফেন্সের কারণেই অসংখ্য সুযোগ, বিশেষ করে দ্বিতীয়ার্ধে তৈরি করেও গোল আদায় করতে পারেনি মরক্কো।
উল্টো থিও হার্নান্দেজ এবং র্যান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ফ্রান্স।
আগেই বিশ্বকাপের ফাইনালে উঠে বসে আছে মেসির আর্জেন্টিনা। এবার ফাইনালে উঠলো এমবাপের ফ্রান্স। পিএসজিতে খেরা দুই সতীর্থের মধ্যেই হবে বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই।
গত বিশ্বকাপের (২০১৮) দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ওই ম্যাচে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে। এমবাপে করেছিলেন ২ গোল। এবার বিশ্বকাপের ফাইনালে কী হবে? জানা যাবে ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনাল শুরুর পর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ