আবারও উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
ভারতের ৪০৪ রানের জবাবে ইনিংস উদ্বোধন করতে নামেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই আউট হন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে টোকা দিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হন এই বাঁহাতি ব্যাটার।
চতুর্থ ওভারেই বোল্ড হন ইয়াসির আলি। তার ব্যাটের কোনায় বল লাগে এবং তা স্টাম্পে আঘাত হেনে লেগ স্টাম্প উড়ে যায়। তিনে ব্যাট করতে নেমে ১৭ বলে ৪ রান করে বিদায় নেন ইয়াসির। তারপর ক্রিজে আসেন লিটন দাস।
তবে লিটন ও জাকির সাবলীলভাবেই খেলছেন ভারতীয় বোলারদের। চারের ফুলঝুরি দেখা গেছে তাদের ব্যাটে। চা বিরতির পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। খেলা হয়েছে ১০ ওভার। জাকির ও লিটনের ব্যাট থেকে চার এসেছে মোট সাতটি। লিটন পাঁচটি ও জাকির দুইটি। জাকির ১৬ বলে ৯ রান ও লিটন ২৬ বলে ২৪ রানে অপরাজেয় আছেন।
তার আগে ভারত অলআউট হয় ৪০৪ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন চেতেশ্বর পুজারা। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৮৬ রান। রবিচন্দ্রন অশ্বিন ৫৮ ও কুলদীপ যাদব করেন ৪০ রান। দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি করেছিলেন ৫ বলে ১ রান।
বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট নেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (চা বিরতি পর্যন্ত)
ভারত ৪০৪/১০ (পুজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)
বাংলাদেশ ৬০/৪ (সাকিব ২* মুশফিক ১০*, লিটন ২৪, জাকির ২০, ইয়াসির ৪, শান্ত ০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live