আজ নতুন সময়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখেনিন সময়
আর্জেন্টিনা-ফ্রান্স দুই দলেরই সামনে তৃতীয় বিশ্বকাপের হাতছানি। এর আগে আর্জেন্টিনা ১৯৭৮ আর ১৯৮৬ সালে হয়েছিল চ্যাম্পিয়ন। অন্যদিকে ফ্রান্স ১৯৯৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর সবশেষ বিশ্বকাপটিও (২০১৮) নিয়েছে নিজেদের দখলে।
অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের বিরল সুযোগ। আর্জেন্টিনার সুযোগ দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর।
সবশেষ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপের সোনালি ট্রফিটি ছুঁতে পেরেছিল আর্জেন্টিনা। এরপর তাদের ফুটবলে জন্ম হয়েছে আরেক কিংবদন্তির। কিন্তু তর্কসাপেক্ষে সময়ের সেরা ফুটবলার হয়েও বিশ্বকাপ না জেতার আক্ষেপটা বহুদিন ধরে বয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। এবারই তার সামনে শেষ সুযোগ। এবারের বিশ্বকাপই শেষ, ঘোষণাটা যে দিয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ!
এর আগে চারটি বিশ্বকাপ খেলে একবার শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের সে বিশ্বকাপ ফাইনালে জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের এক গোলে আর্জেন্টিনার স্বপ্ন ভাঙে।
গত বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ফ্রান্স এবং ১৯ বছর বয়সী এমবাপের কাছে হেরে। রোমাঞ্চ ছড়ানো সে ম্যাচে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে।
এবার বিশ্বকাপের ফাইনালে মেসিদের সামনে সেই ফ্রান্স আর এমবাপে। ২৩ বছর বয়সী এমবাপে এখন আরও পরিণত। এবারের বিশ্বকাপে মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে যৌথভাবে আছেন তিনিও।
ফ্রান্স ১৯৯০ ও ১৯৯৪ সালে টানা দুই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছিল।সেই দলটিই ১৯৯৮ সালে এসে চ্যাম্পিয়ন হয়। এবার নিয়ে গত সাত বিশ্বকাপের চারটিতেই ফাইনাল খেলেছে তারা। এতেই বোঝা যাচ্ছে, ফ্রান্সের ফুটবল এখন কোথায় দাঁড়িয়ে!
সোনালি প্রজন্মের ফ্রান্স টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ সহজে হাতছাড়া করতে চাইবে না নিশ্চয়ই। টানা দুই ট্রফি হাতে নিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে ওপরে তুলে ধরতে চাইবেন এমবাপেও।
অন্যদিকে মেসির জন্য এবারই শেষ সুযোগ। শেষটায় এসে জীবনের সব অর্জন এক জায়গায় ঢেলে দিতে চাইবেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। সতীর্থরাও পণ করেছেন, কিংবদন্তিকে বিশ্বকাপ ট্রফি দিয়েই ফেয়ারওয়েল দেবেন তারা, লড়বেন রক্তের শেষ বিন্দু দিয়ে।
ফাইনালে তাই জমজমাট আর রোমাঞ্চকর এক লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য, আগাম বলে দেওয়াই যায়!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!