মেসিকে কালো আলখাল্লা পরিয়ে দিলেন কাতারের আমির, জেনেনিন মেসিকে এটা পরানোর কারণ
মরুর বুকে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ মেটানোর দিনে অন্যসব রেকর্ডের সঙ্গে অনন্য এক রেকর্ড গড়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসি। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কোনো ফুটবলার দুইবার টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার 'গোল্ডেন বল' জিততে পারেননি। সেই অসাধ্য কাজটিই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে করলেন এই ফুটবল কিংবদন্তি।
খেলা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেসিদের হাতে তুলে দেওয়া হয় সোনালি রঙের সেই বিশ্বকাপটি।
কিন্তু কাপ তুলে দেওয়ার আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মেসিকে পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। যা সবার নজরকাড়ে। প্রশ্ন জাগে এটা কী এবং মেসিকে এটা পরানোর কারণ কী?
আরবি ভাষায় এই আলখাল্লাকে বলা হয় 'বিশ্ত'। এটি ফার্সি শব্দ। কাতারের আমির মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব দেশের পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক হিসেবে ব্যবহার করে। যা পোশাকের উপরে পরতে দেখা যায়।বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব, বিয়ে ও বিশেষ দিনে এই আলখাল্লা পরা আরব দেশগুলির পুরনো রীতি।
সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসর বিভিন্ন রঙের আলখাল্লা তৈরি হয় ওল দিয়ে।
বংশ পরম্পরায় এই রীতি এখনও বজায় রেখেছেন আরব দেশের বাসিন্দারা। এই আলখাল্লাকে আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করা হয়। বাংলাদেশ কিংবা ভারতে উত্তরীয় পরিয়ে যেভাবে সম্মান জানানো হয়, তেমনই কাতারে আলখাল্লা পরিয়ে সম্মান জানানোর প্রথা আছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ককে সম্মান জানাতে তাকে ট্রফি দেওয়ার আগে আলখাল্লা পরিয়ে দিয়েছেন কাতারের আমির। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টে ৭টি গোল করেছেন মেসি। যার মধ্যে ফাইনালে ফ্রান্সের বিপক্ষেই জোড়া গোল করেছেন তিনি। এছাড়াও টুর্নামেন্টে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল।
তাতেই এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন পিএসজির এই তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!