তামিমকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালো বিসিবি
দায়িত্ব পেয়ে বাংলাদেশের ওয়ানডে দল নিয়ে বেশ দারুণ গতিতে থাকেন তামিম। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতিয়ে ইতিহাসেরও জন্ম দেন এই টাইগার অধিনায়ক। ইতোমধ্যে তামিমের নেতৃত্বে ২৭ ওয়ানডে খেলে ১৫টিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তামিমের এমন সাফল্যের দরুণ এই ওপেনারকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, তামিমের নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
জালাল ইউনুসের ভাষ্যে, ‘আমরা সাকিব এবং তামিমকে নিয়ে এগোতে চাই। আমরা যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেইনি। তবে আমরা তামিমকে আমাদের পরিকল্পনা নিয়ে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবে।
লিটন অবশ্য ওয়ানডেতে ভালো করছে। তবে সে চাইলে সাকিবের অনুপস্থিতিতে টেস্টের দায়িত্ব নিতে পারে। সে এই ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে আছে। সে নিজেকে প্রমাণ করেছে। আমাদের চোখে মিরাজ ভবিষ্যৎ অধিনায়ক। এছাড়াও আমরা নুরুল হাসানকেও অধিনায়ক হিসেবে চেষ্টা করেছি। আমাদের কাছে নতুন কিছু ছেলে আছে যারা অধিনায়ক হতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ