তামিমের কারণে অধিনায়ক রাব্বি
বিপিএলের এবারের আসরে খুলনার টাইগার্সের হয়ে খেলছেন তিনি। বিপিএলে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের এই মিডিল অর্ডার ব্যাটসম্যান। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
যার প্রধান কারণ তামিম ইকবাল। নিঃসন্দেহে সবাই ধারণা করেছিল খুলনার অধিনায়কের দায়িত্ব যাবে তামিম ইকবালের কাঁধে। এমনিতেই তামিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান। তার মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দেশে খুবই কমই আছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। বিপিএল একাধিক টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল। যে কারণে তামিম ইকবালের জায়গায় ইয়াসির আলীকে অধিনায়ক করায় সমালোচনা হচ্ছে অনেক।
তবে তামিমের কারণেই রাব্বিকে অধিনায়ক করা হয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে জানানো হয়, ‘কোচ খালেদ মাহমুদ, টিম ম্যানেজমেন্টের অন্যরা ও ‘আইকন’ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কয়েকবার আলোচনা’ করার পর ইয়াসিরকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিবৃতিতেই পরিষ্কার, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভালোভাবেই সম্পৃক্ত ছিলেন তামিম।
মূলত আগামী দিনের নেতা তৈরি করতেই তামিম ইকবাল এমন সিদ্ধান্ত নিয়েছে। তামিম মনে করেন বিপিএল শেখার জায়গা। এখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। যে কারণে তিনি অধিনায়ক হিসাবে রাব্বিকেই বেছে নিয়েছেন।
রাব্বিকে অধিনায়ক করা নিয়ে তামিম ইকবাল বলেন, “বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সামলাতে হয়, অনেক সময় বিদেশি কোচ বা সাপোর্ট স্টাফ থাকেন, টস করতে যাওয়া, মাঠ সামলানো, মিডিয়ার সঙ্গে নিয়মিত কথা বলা, এসব বিপিএল থেকেই বেশি করে শেখা যায়”।
“আমার তাই অনুরোধ ছিল, এমন কাউকে যেন অধিনায়ক করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উপকার হয়। দলের মালিকপক্ষ ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা, দেশের ক্রিকেটের কথা ভেবে আমার অনুরোধ রেখেছেন।”
“রাব্বির (ইয়াসির) হয়তো অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই, তবে ভালোভাবে সামলাতে পারবে বলে আমার বিশ্বাস। স্মার্ট ক্রিকেটার, খেলা ভালো বোঝে। একটু কঠিন ক্রিকেট দিয়েই অভিজ্ঞতা হোক, কঠিন থেকে শিখলে ওর জন্যও ভালো হবে”
“কাউকে দায়িত্ব না দিলে তো আমরা বুঝতে পারব না কে কেমন করবে। অনেক সময় দায়িত্বই অনেকের সেরাটা বের করে আনে। ওকে মাঠের ভেতরে-বাইরে সাহায্য করার জন্য আমরা তো আছিই। দিনশেষে একটা দল হয়ে খেলার ব্যাপার। আশা করি, রাব্বির নেতৃত্বে আমরা ভালো করব”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি