সিলেটকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা
এদিন টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। স্কোরবোর্ডে ৯ রান তুলতেই প্রথম ওভারেই লিটন দাসকে হারিয়ে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ রান করে লিটন ফিরলেও তিনে নামা সৈকত আলির সঙ্গে জুটি বাঁধেন ডেভিড মালান।
এই জুটিতে স্কোরবোর্ডে আরও ২৬ রান যোগ করে কুমিল্লা। যার মধ্যে ২০ রানই ছিল সৈকতের। তবে দলীয় ৩৭ রানে ১২ বলে ২০ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন তিনি। সৈকতের বিদায়ে ক্রিজে নেমে ২ রানের বেশি করতে পারেননি দলপতি ইমরুল কায়েসও।
২ রান করে তিনি ফেরেন মোহাম্মদ আমিরের শিকার হয়ে। তবে পাওয়ার প্লে'তে ৩ উইকেট হারালেও মালান ও জাকের আলি মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। মালান ধীরগতিতে খেললেও জাকের হাত খুলে খেলতে শুরু করেন। তবে দলকে ১০০'র কাছে নিয়ে গিয়ে ৩৯ বলে ৩৭ রানে ফেরেন মালান।
পেরেরার শিকার হয়ে তিনি ফিরলেও জাকের ও মোসাদ্দেক মিলে রান বাড়াতে থাকেন। জাকের আক্রমণাত্মক খেললেও ৬ বলে ৫ করে ফেরেন মোসাদ্দেক। এর মাঝে ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে দলকে ১৫০'র পথে নিয়ে যেতে থাকেন জাকের।
তবে শেষ ওভারে এসে মাশরাফির ইয়র্কারে বোল্ড হন মোহাম্মদ নবি। ৮ বলে ৭ রান করে ফেরেন তিনি। সেই ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে দেড়শোর কাছে নিয়ে যান আবু হায়দার। শেষ বলে এক নিয়ে দলীয় রান ১৪৯ এ নিয়ে থামান হায়দার। ২২ রান দিয়ে ২ উইকেট নেন আমির, মাশরাফি এক উইকেট নিতে খরচ করেন ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১৪৯/৬ (২০ ওভার) (জাকের ৫৭*, মালান ৩৭) (আমির ২/২২)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা