আবারও পাকিস্তানের ক্রিকেটে ফিরছেন শোয়েব আখতার
ক্রিকেটপ্রেমীদের কাছেও জনপ্রিয় তাঁর মতামতধর্মী চ্যানেল। তবে খবর যা এসেছে, তাতে ইউটিউব চ্যানেল থেকে হয়তো কিছুদিনের জন্য সরেই থাকতে হবে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে।
কারণ আর কিছুই নয়, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গতিময় ডেলিভারির মালিক পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি।
রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি। তিনি দায়িত্ব নিয়েই রমিজ রাজার পদক্ষেপগুলো বাতিল করার কাজে হাত দিয়েছেন। সে কারণেই পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন শহীদ আফ্রিদি।
পিসিবির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, শোয়েব আখতারকে অচিরেই পাকিস্তান ক্রিকেট দলের বোলিং পরামর্শক পদে নিয়োগ দেওয়া হতে পারে। জানা গেছে, এরই মধ্যে নাকি শোয়েবকে প্রস্তাবও দেওয়া হয়েছে, রাজিও হয়েছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার। পাকিস্তান ক্রিকেটে তাঁর অবদান, তাঁর ভাবনাচিন্তা ও অভিজ্ঞতায় আস্থা রাখতে চাইছে পিসিবি।
শোয়েব অবশ্য পিসিবির নীতিনির্ধারণী কাজও করতে আগ্রহী। তিনি প্রশাসক বা এ–জাতীয় দায়িত্বে পাকিস্তান ক্রিকেটে অবদান রাখারও ইচ্ছার কথা জানিয়েছেন। খুব শিগগির চেয়ারম্যান নাজাম শেঠি তাঁর সঙ্গে বসবেন। সেখানেই ঠিক হবে আপাতত শোয়েবকে কোন পদে নিয়োগ দেবে বোর্ড।
এদিকে গুঞ্জন উঠেছিল, পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে ফিরছেন সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। এ নিয়ে গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম। তবে ওয়াকার নিজেই টুইট করে জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের পদে ফেরার কোনো সম্ভাবনা বা ইচ্ছা তাঁর নেই।
২০১১ সালে ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি করেন তিনি। পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট খেলে ১৭৮ উইকেট তাঁর। ১৬৩ ওয়ানডেতে উইকেটসংখ্যা ২৪৭। টেস্টে ১২ বার আর ওয়ানডেতে ৪ বার ৫ উইকেট নিয়েছেন শোয়েব আখতার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!