৯ গোল, শেষ হলো মেসি-রোনালদোর লড়াই, দেখেনিন ফলাফল
ফ্রান্সের পিএসজি বনাম সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ একাদশের ম্যাচটি তাই প্রীতি ম্যাচ ছাপিয়ে হয়ে উঠে মেসি-রোনালদোর ম্যাচ। বহুল প্রতীক্ষিত এই লড়াইটি হতাশ করেনি ফুটবলপ্রেমীদের। পয়সা উসুল এক ম্যাচ উপভোগ করেছেন তারা।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচে দুই দল মিলিয়ে করেছে ৯ গোল।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মেসি-নেইমার-এমবাপের পিএসজি ৫-৪ ব্যবধানে হারিয়েছে রোনালদোর রিয়াদ একাদশকে। ম্যাচে রোনালদো দুটি আর মেসি করেন একটি গোল।
গোলবন্যার এই ম্যাচে তৃতীয় মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে মেসি গোল করলে এগিয়ে যায় পিএসজি (১-০)। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো (১-১)। এর পাঁচ মিনিটের মাথায় বার্নাট লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় পিএসজি।
তবে তাদের গতি কমেনি তাতে। ৪৩ মিনিটে এমবাপের অ্যাসিস্ট থেকে ২-১ করেন পিএসজির মারকুইনহোস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার সুযোগ কাজে লাগাতে পারেননি।
এর কিছুক্ষণ পরই আরও এক গোল করে সমতা ফেরান রোনালদো (২-২)।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে এমবাপের অ্যাসিস্ট থেকে ফের পিএসজিকে এগিয়ে দেন সার্জিও রামোস (৩-২)। তিন মিনিট পর জাঙের গোলে আবার সমতায় রিয়াদ একাদশ (৩-৩)।
৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে (৪-৩)। পরের মিনিটেই রোনালদোকে উঠিয়ে নেন রিয়াদ কোচ। ৬২ মিনিটে একসঙ্গে পিএসজির মেসি, নেইমার, এমবাপেকে তুলে নেন কোচ।
এরপরও লড়াইটা ঝিমিয়ে পড়েনি। ৭৮ মিনিটে একিতিকে গোল করলে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে হাল ছাড়েনি রিয়াদ একাদশ। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গোল করেন তালিসকা। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!